Odd বাংলা ডেস্ক: টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, বিশ্ব হিন্দি দিবসে, ইউনেসকো তাদের হেরিটেজ স্থানগুলির ওয়েবসাইটে ভারতের হেরিটেজ স্থানগুলির বিবরণী হিন্দিতে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা ভারতীয় হিসেবে অত্যন্ত গর্বের বিষয়। সেই সঙ্গে তিনি আরও লেখেন, এই ঐতিহাসিক সিদ্ধান্ত হিন্দির ভাষার বিশ্বব্যাপী স্বীকৃতিকে আরও স্পষ্ট করে।
এই গর্বের মুহূর্তে টুইট করে ইউনেসকোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। টুইটারে তিনি এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লিখেছেন,ইউনেসকো বিশ্ব হিন্দি দিবসে তাদের ওয়েবসাইটে ভারতের হেরিটেজ স্থানগুলির হিন্দি বিবরণী প্রকাশ করার সিদ্ধান্ত এক গর্বের বিষয়। আন্তর্জাতিক আঙিনায় ভারতীয় ভাষার জনপ্রিয়তাকে স্বাগত।





Post a Comment