২০২২-এ সতর্ক থাকুন এই চার রাশির ব্যক্তিরা, কালসর্প দোষে জর্জরিত হবে জীবন, জেনে নিন মুক্তির উপায়
ODD বাংলা ডেস্ক: 2021 কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে 2022 শে পা দিলাম আমরা। কেমন যাবে 2022 তাই নিয়ে সকলের মনেই আশঙ্কা, উৎকণ্ঠা বাসা বেঁধেছে। গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের ওপর নির্ভর করে আমাদের জীবনযাত্রা। জ্যোতিষ শাস্ত্রের একটি অশুভ প্রভাব হল কালসর্প দোষ। 2022 এ কোন কোন রাশির ওপর কালসর্প দোষ এর প্রভাব লক্ষ্য করা যাবে তা আসুন জেনে নিই।
জ্যোতিষ শাস্ত্রে কালসর্প দোষকে একটি অশুভ প্রভাব হিসেবে গণ্য করা হয়। যে যে রাশির জাতক-জাতিকার ওপর এই প্রভাব পরে তাদের জীবনযাত্রার পথে নানারকম বাধার সম্মুখীন হতে হয়। 2022-এ গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুসারে যে যে রাশির ওপর কালসর্প দোষের প্রভাব পড়বে তা হল-
১) বৃষ রাশি- 2022 এ গ্রহ ও নক্ষত্রের অবস্থান অনুসারে বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর কালসর্প দোষের প্রভাব দেখা যাবে। এই রাশির জাতক-জাতিকার কর্মে বাধা এবং শারীরিক অবনতি লক্ষ্য করা যাবে। এছাড়াও জাতক বা জাতিকা তার মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। এছাড়াও বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে ফেলার জন্য অপমানের শিকারও হতে পারে আপনাকে।
২) মীন রাশি- মীন রাশির জাতক-জাতিকার প্রেম ও বৈবাহিক জীবনে অশান্তির শিকার হতে পারে। প্রেমে আঘাত বা মর্মান্তিক দুঃখের শিকারি আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। এছাড়াও আর্থিক দিক থেকেও নানা সমস্যার সম্মুখীন হতে পারে।
৩) কন্যা রাশি- এই রাশির জাতক-জাতিকারা অন্যের প্রতি আবেগী হওয়ায় অন্যের থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শারীরক বিষয়ে নজরশীল হোন। মদ্যপান থেকে বিরত থাকুন।
৪) বৃশ্চিক রাশি- অন্যের জন্য অতিরিক্ত ভাবনা আপনার জন্য মানসিক চাপ সৃষ্টি করতে পারে। অন্যের থেকে ঠকা বা অন্যের থেকে পাওয়া আঘাত আপনাকে অনেক দুর্বল করে দেবে তাই নিজেকে প্রাধান্য দেওয়া টাই হবে আপনার বুদ্ধিমানের কাজ এই সময়।
উপায়- এই কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল শিব আরাধনা করা। শিব আরাধনা স্তোত্র নিয়মিত পাঠ করলে এই দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কিছু টোটকা যেমন ঘরের ধুনো দেওয়া কর্পুর, লবঙ্গ, ধুপ একসাথে জ্বালিয়ে সারা ঘরে যদি ঘোরানো যায় তবে এই কালসর্প দোষ থেকে মুক্তি মিলতে পারে। কারণ এটি আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচক প্রভাব কে দূর করতে সাহায্য করবে।





Post a Comment