সাবধান! কখনোই ফ্রিজারে রাখবেন না এই খাবারগুলো

ODD বাংলা ডেস্ক: অনেকেই ফ্রিজ আর ফ্রিজারের তফাৎটা বোঝেন না। তারা ভাবেন, যে খাবার ফ্রিজে রাখা যায় তা হয়তো ফ্রিজারেও রাখা যাবে। আসলে কিন্তু তা নয়! মূলত কাঁচা মাছ, মাংসই ফ্রিজারে রাখা ভালো। ভুল খাবারটি ফ্রিজারে রাখলে যেমন খাবারটা নষ্ট হবে তেমনি আপনি অসুস্থও হতে পারেন! দেখে নিন কী কী খাবার ফ্রিজারে রাখা একেবারেই উচিত নয়-

১) দুধ

দুধ সংরক্ষণ করার জন্য ফ্রিজারে রাখলে জল কেটে যেতে পারে। তা খাওয়াটা বিপজ্জনক নয়। কিন্তু এই দুধ দিয়ে কোনো খাবার আসলে তৈরি করা যায় না।

২) আলু

আলুতে জলের পরিমাণ বেশি। তাই ফ্রিজারে রাখলে কাঁচা আলু পরে নরম হয়ে যেতে পারে। অন্যদিকে রান্না করা আলু ফ্রিজারে রেখে দিতে পারেন, তার স্বাদে তেমন তারতম্য হবে না।

৩) ভাজা খাবার

ফ্রিজে রাখলে ভাজা খাবারের মুচমচে ভাবটা চলে যায়। আপনি যদি ভাজা কোনো খাবার ফ্রিজারে দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, তাহলে তেলে না ভেজে একে বেক করে নিতে পারেন।

৪) কাঁচা ডিম

কাঁচা ডিম জমাট বাঁধলে এর খোসায় ফাটল ধরতে পারে। ফলে এর ভেতরে ব্যাকটেরিয়া ঢুকে পড়তে পারে। আপনি যদি কাঁচা ডিম ফ্রিজারে রাখতে চান, তাহলে ডিম ভেঙে ভালো করে বিট করুন। এরপর তা একটি এয়ারটাইট কন্টেইনারে রেখে দিন।

৫) নরম পনির

দুধ যেমন ফ্রিজারে রাখা উচিত নয়, তেমনি নরম পনিরও রাখা উচিত নয়। ফ্রিজার থেকে বের করার পর তা জল জল হয়ে যাবে। ফলে ক্রিম চীজ, সাওয়ার ক্রিম বা রিকোটা ধরণের পনির ফ্রিজারে না রাখাই ভালো। একইভাবে দইও ফ্রিজারে না রেখে ফ্রিজে রাখুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.