ভায়াগ্রা খেয়ে কোমা থেকে ফিরে এলেন করোনা রোগী

ODD বাংলা ডেস্ক: করোনা সংক্রমণ তীব্র হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নার্স। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সেই সময় তারই সহকর্মী নার্স ভুল করে তাকে ভায়াগ্রা দিয়ে দেন। আর তাতেই ঘটে যায় মিরাকল। ২৮ দিন ধরে কোমায় থাকার পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। ঘটনাটি ঘটে ব্রিটেনের এক হাসপাতালে। সেখানে কাজ করতেন মনিকা আলমেইদা নামে ওই নার্স।

কোভিড রোগীদের সেবা করতে গিয়ে আক্রান্ত হন তিনি। এরপর ধীরে ধীরে স্বাদ ও গন্ধ হারিয়ে ফেলতে থাকেন। অক্সিজেন লেভেল ক্রমাগত কমে যায়। সঙ্গে নাক দিয়ে রক্ত পড়তে থাকে। একসময় কোমায় চলে যান মনিকা।

কোমা থেকে ফিরে আসা নার্স মনিকা আলমেইদা।কোমা থেকে ফিরে আসা নার্স মনিকা আলমেইদা।

তাকে ওষুধ দিতে গিয়ে ভুল করেই ভায়াগ্রা দিয়ে দেন এক সহকর্মী। আর ভাতেই শাপে বর হয়। মনিকার শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত বাড়তে থাকে। চিকিৎসায় সাড়া দিতে থাকেন তিনি। মারাত্মক এই ' ভুল ' করার জন্য সহকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন মনিকা।

তবে করোনা চিকিৎসায় এর আগে আমেরিকায় ভায়গ্রার ব্যবহার করা হয়েছিল। কিন্তু অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় পরবর্তী সময় তা বাতিল করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.