দাঁড়িয়ে জল পান করেন? জানেন, কী ক্ষতি করছেন?
ODD বাংলা ডেস্ক: আমরা নানা পসচারেই জল পান করি। দাঁড়িয়ে, বসে, আধশোয়া অবস্থায়। কিন্তু একেবারে স্বাভাবিক পসচারেই জল পান উচিত। বিশেষত, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করা একেবারেই অনুচিত বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা।
এর ফলে কী ক্ষতি হয়?
দাঁড়িয়ে জলপান শরীরের নানা বিপদ ডেকে আনে। এর ফলে কিডনিতে এবং মূত্রথলিতে অনেক সময়েই টক্সিক সাবস্টান্স জমতে থাকে। যা শরীরে নানা অবাঞ্ছিত বিপদ ডেকে আনে।
শরীরকে শুষ্কতার হাত থেকে বাঁচাতে জল পানের কোনও বিকল্প নেই। শরীরের বর্জ্য দূষিত পদার্থগুলিকে বের করে দেয় জল। কোষগুলিকে পুষ্টি জোগায়, অক্সিজেন জোগায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখে। মস্তিষ্কের কাজকর্ম সম্পাদন করার ক্ষেত্রেও জলের প্রভূত উপযোগিতা আছে।
আয়ুর্বেদ শাস্ত্র বলে, ভুল ভাবে জলপান করলে তা আমাদের পরিপাকচক্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
তা হলে কী ভাবে জলপান করবেন?
কখনও একেবারে একটানা ঢকঢক করে এক গ্লাস বা অনেকটা পরিমাণ জল খেয়ে নেওয়া উচিত নয়। এতে গ্যাসট্রিকের তরল লঘু হয়ে যায়। যার ফলে খাদ্যের সারাংশ গ্রহণ করতে অসুবিধা হয় এর। তাই ধীরে ধীরে জল পান করাটাই উচিত।





Post a Comment