পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কয়েকজন বডিবিল্ডার



 ODD বাংলা ডেস্ক:  বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ যাদের শক্তি এতটাই যে তা আপনার কল্পনাকেও হার মানাবে। যেমনটা দাবি করেন আরবাব খিজির হায়াত। তিনি নিজেকে দাবি করেন সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে। আরবাব খিজির হায়াতের কথা আমরা কম বেশি জানি। আজ আরবাব খিজির হায়াতের কথা নয়, আজ জানাবো বিশ্বের সবচেয়ে শক্তিশালী কয়েকজন মানুষ সম্পর্কে-    


বডিবিল্ডিং জগতের এক পরিচিত মুখ রনি কোলম্যান। এই বডিবিল্ডারের জন্ম লুইসিয়ানায়। তিনি তার অসাধারণ বডিবিল্ডিংয়ের জন্য মোট আটবার মিস্টার অলিম্পিয়ান টাইটেল জিতেছেন। ২০০১ সালে টেক্সাসের গভর্নর রিক পেরি তার অসাধারণ কৃতিত্বের জন্য টেক্সাস নেভি অ্যাডমিরালের প্রশংসাপত্র প্রদান করেছিলেন। তিনি বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন। 


হাফথর বিজর্নসন তার পরিচিত মহলে থর নামে পরিচিত। ছয় ফুট নয় ইঞ্চির দৈত্যাকৃতির মানুষটি স্ট্রংম্যান অ্যাক্টর নামেও পরিচিত। আইসল্যান্ডের এই বডিবিল্ডার একজন অভিনেতা এবং এক সময়ের বাস্কেটবল খেলোয়াড়। তিনি ২০১০ ও ২০১১ সালে আইসল্যান্ডের সবচেয়ে শক্তিশালী মানুষের পদক এবং ২০১৪ সালে ইউরোপের সবচেয়ে শক্তিশালী মানুষের পদক জিতেছিলেন। এছাড়া তিনি আর্নল্ড স্ট্রংম্যান ক্লাসিকে ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালে সোনা জিতেছিলেন। এ বডিবিল্ডার তার নিজের জিমে শক্তিশালী নিয়মের অধীনে ৫০১ কিলোগ্রাম রেকর্ড সেটিং করে ডেডলিফট করেছিলেন। 


ফ্রান্সের মরগান এস্টে নামের বিশালাকৃতির মানুষটির উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি এবং ওজন ১৪০ কেজি। তার এই দৈত্যাকার দেহ এবং চমৎকার বডি ফিগারের জন্য যেখানেই যান সেখানেই সবার নজর কেড়ে থাকেন। মরগান বেশিরভাগ সময় এক্সারসাইজে অতিবাহিত করেন এবং কঠোর ডায়েট মেনে চলেন। তিনি মনে করেন, তার এই কঠোর ডায়েট তাকে আরো মাসকুলার বডি বানাতে সাহায্য করবে। এই বডিবিল্ডার ২০১০ এবং ২০১৩ সালে স্ট্রংগেস্ট ম্যান ইন ফ্রান্সে প্রথম হয়েছিলেন। 


হোয়াং চুল সুন পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী বডিবিল্ডার হিসেবে পরিচিত। তাকে এশিয়ার হাল্ক বলা হয়। তিনি একজন বক্সার। এই বডিবিল্ডারের জন্ম দক্ষিণ কোরিয়ায়। প্রথমে তিনি শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন। তবে পরবর্তীতে সিদ্ধান্ত নেন শরীরচর্চায় মনোযোগ দিবেন। এরপর তিনি দিনরাত বডি বানানোর জন্য চেষ্টা করেন এবং পরবর্তীতে তা খুব ভালোভাবে সফল হয়। তার এই আকর্ষণীয় বডি ১০ বছরের পরিশ্রমের ফল। এই বডিবিল্ডার ১৯৭৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল এবং ১৯৭৮ এশিয়ান গেমসে গোল্ড মেডেল জেতেন।


রিচ পিয়ানা একজন আমেরিকান বডিবিল্ডার। তিনি ছিলেন পেশাদার বডিবিল্ডার ব্যবসায়ী এবং ইউটিউবার। রিচ পিয়ানা ২০১৭ সালে মাত্র ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি বডিবিল্ডার জগতে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি তার বডি চমৎকার করার জন্য সব রকম বাধা অতিক্রম করেন। এই বডিবিল্ডার ১৯৮৯ সালে এনপিসি মিস্টার ক্যালিফোর্নিয়া খেতাব জিতেছিলেন।


হেলমাট স্ট্রেবল একজন অস্ট্রিয়ান বডিবিল্ডার। তার বডি অন্যান্যদের চেয়ে ভিন্ন রকম ছিল। তিনি বছরের পর বছর পরিশ্রম করে তার শরীরে থাকা ফ্যাট ঝরিয়ে ফেলে দিয়েছেন। এখন তার শরীরে মাত্র দুই থেকে তিন শতাংশ ফ্যাট রয়েছে। আর এই কারণে তার বডি কোর্স অন্যান্য বডিবিল্ডার থেকে অন্য রকম। যা যে কাউকে অবাক করে দিতে পারে। তিনি বলেন, জিমে কঠোর পরিশ্রমের কারণেই এই বডি কোর্স বানাতে পেরেছেন। তিনি বডিবিল্ডারের পাশাপাশি একজন মডেলও। এই বডিবিল্ডার মিয়ামি প্রো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০১৪ বডিবিল্ডিংয়ে প্রথম স্থান হন।


পল ডিলেট ছয় ফুট এক ইঞ্চির কানাডিয়ান বডিবিল্ডার। তিনি এখন অবশ্য রিটায়ার্ড হয়ে গিয়েছেন। তার কন্টেস্ট ওজন ১৩০ কেজি। কিন্তু অফ সিজনে এই বডিবিল্ডারের ওজন ১৪৫ থেকে ১৫০ কেজি থাকে। এই বডিবিল্ডারের অসাধারণ বডি বিল্ডিংয়ের কারণে প্রতিটি শিরা স্পষ্ট দেখা যায়। এই বডিবিল্ডার নাইট অব চ্যাম্পিয়ন ১৯৯৯ এ প্রথম হন এবং এনপিসি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯৯২ এ প্রথম হন।


কাই গ্রিন আমেরিকার বডিবিল্ডার। পাঁচ ফুট আট ইঞ্চির এই বডিবিল্ডার দেখতে যতটা ভয়ংকর ঠিক ততটাই আকর্ষণীয়। কারণ তিনি বডিবিল্ডারের পাশাপাশি একজন আর্টিস্ট এবং একজন অভিনেতা। তিনি তার চুলের সঙ্গে লম্বা বেণী করেন, যা বডির সঙ্গে আরো অদ্ভুত দেখায়। এই বডিবিল্ডার একজন ট্রেইনারও। তিনি যুবকদের বডিবিল্ডার্স টিপস বিল্ডার। এই বডিবিল্ডারের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি। তিনি ২০১১ সাল থেকে ২০১৭ সাল মোট সাত বার মিস্টার অলিম্পিয়া টাইটেল জিতেছেন। তাছাড়া ২০১৩ সালে আর্নল্ড ক্লাসিক ইউরোপে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি বডিবিল্ডারের পাশাপাশি একজন প্রফেশনাল রেসলারও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.