ঘুমের ওষুধের পরিবর্তে এই পানীয় পান করুন, ঘুম আসবেই

ODD বাংলা ডেস্ক: প্রতি রাতে ভালো ঘুমের অধিকারী সবাই হতে পারে না। রাতের একটি খারাপ ঘুম যে কারো জন্য সত্যি হতাশাজনক। কারণ এটি আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এবং আপনার স্বাস্থ্যকেও দারুণভাবে প্রভাবিত করে।

ঠিকমতো ঘুমাতে না পারার কারণে আপনি কোনো কাজেই তখন মনোনিবেশ করতে পারেন না। আপনার মেজাজও এই সময় থাকে যথেষ্ট খারাপ। আপনি কি রাতে ভালো ঘুম পেতে ঘুমের ওষুধ খেয়ে থাকেন? তাহলে আজকের আয়োজন আপনারই জন্য। আপনি সহজেই এই পানীয়টি পান করে ঘুমের ওষুধ খাওয়ার বদঅভ্যাসটি ছাড়তে পারবেন।

কলাতে রয়েছে অ্যামিনো অ্যাসিড, ট্রিপটোফ্যান। এর ফলে মস্তিষ্কে রাসায়নিক সেরোটোনিন উৎপাদন হয়। ন্যাশনাল হেলথ সার্ভিস অনুসারে সেরোটোনিন ব্রেইনকে শান্ত রাখে এবং তাড়াতাড়ি ঘুম আনতে সাহায্য করে। তাই ঘুমানোর আগে একটি কলা খেলে আপনার ঘুম ভালো হবে।

আপনি কি জানেন এক কাপ চায়ে কলাও খেতে পারেন? সারা বিশ্বে কলা এবং দারুচিনি দিয়ে চা নাইটক্যাপ হিসেবে ব্যবহৃত হয়। কলা এবং দারুচিনির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তাই আপনি আপনার ঘুমের গুণমানকে উন্নীত করার জন্য একটি পানীয় তৈরি করুন।

দারুচিনি শরীরের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারে। আর কলা নিশ্চিত করে যে আপনার শরীরে যেন কম পরিমাণে কর্টিসল তৈরি হয়। এই কর্টিসল স্ট্রেস হরমোন নামেও পরিচিত। শরীরে স্ট্রেস হরমোন কম তৈরি হলে আমাদের ভালো ঘুম হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর কলার উচ্চ মাত্রার ট্রিপটোফ্যান নিশ্চিত করে যে আপনার শরীরে সেরোটোনিন উৎপাদন বৃদ্ধি করতে যাতে আপনি রাতে দ্রুত ঘুমিয়ে পড়েন।

ভালো ঘুমের জন্য আপনি কলা বা দারুচিনি তাই খেতে পারেন। আর যদি রাতে সরাসরি এগুলো খেতে না চান তাহলে তৈরি করে নিতে পারেন একটি পানীয়। এই পানীয় তৈরি করতে আপনার বেশি কোনো উপকরণের প্রয়োজন নেই। শুধু একটি কলা আর ১ চা চামচ দারুচিনি এবং ২৫ মিলিলিটার জল।

কলার প্রান্ত কেটে ফেলুন তবে খোসা ছাড়বেন না। তারপরে কলাটি বড় টুকরো করে কেটে নিন। একটি প্যানে কলার টুকরো, এবং উপরে দারুচিনি ছিটিয়ে দিন। প্যানে জল ঢালুন এবং অপেক্ষা করুন গরম হওয়া পর্যন্ত। মিডিয়াম আঁচে ১০ মিনিট এগুলো সিদ্ধ করুন। তারপর মিশ্রণটি ছেঁকে ঢেলে নিন একটি কাপে। ব্যাস তৈরি হয়ে গেল আপনার আয়ুর্বেদিক চা যা পান করলে আপনার আর ঘুমের অষুধ খাওয়ার প্রয়োজন হবে না।
ভালো ফলাফলের জন্য ঘুমানোর বিশ মিনিট আগে এই পানীয় বা চা পান করুন। আর সেরা ফলাফলের জন্য প্রতি রাতে এটি পুনরাবৃত্তি করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.