করোনা আবহে বিশেষ নিয়ম কালীঘাট মন্দিরে, যাওয়ার আগে অবশ্যই জেনে নিন
তবে গর্ভগৃহে ভক্তদের প্রবেশের অনুমতি না থাকলেও খোলা থাকবে কালীঘাট মন্দির। বাইরে থেকে দর্শনের ব্যবস্থাও থাকছে। আগামী ১১-২৬ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এই সময়ে শুধুমাত্র পালাদার ও সেবায়েতরা প্রয়োজনমতো মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন।
অনেকদিন বন্ধ থাকার পর গত বছরের ৩১ জুলাই ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেয় মন্দির কর্তৃপক্ষ। কিন্তু করোনার রমরনা বাড়ায় পাঁচ মাস পর ফের একবার বন্ধ হল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ।





Post a Comment