Odd বাংলা ডেস্ক: এটিকে মোহনবাগান শিবিরে করোনার হানায় এ বারের আইএসএল-এ প্রথম দফা শেষ হওয়ার আগেই শুরু করে দিতে হল দ্বিতীয় দফার খেলা। সোমবার ফাতোরদার পিজেএন স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে বেঙ্গালুরু এফসি ৩-০ গোলে হারাল মুম্বই সিটি এফসিকে।
এই জয়ের ফলে বেঙ্গালুরু ১১টি ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে নবম স্থান থেকে উঠে এল সপ্তম স্থানে। আর সমসংখ্যক ম্যাচ ১৭ পয়েন্ট সংগ্রহ করে মুম্বই দ্বিতীয় স্থানে থাকল।
ম্যাচের ৩টি গোলই এল প্রথমার্ধে। ম্যাচের ৮ মিনিটেই গোল করে এগিয়ে যায় বেঙ্গালুরু। এর আগে অবশ্য ২ মিনিটের মাথায় গোল করার সুযোগ পেয়েছিলেন মুম্বইয়ের কাসিও গ্যাব্রিয়েল। পেনাল্টি বক্সে তাঁর হেড সরাসরি চলে যায় বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীত সাঁধুর হাতে।
৮ মিনিটের মাথায় বেঙ্গালুরুর হয়ে গোল করেন দানিশ ফারুক ভাট। ক্লাইটন সিলভা ডান দিক থেকে উঠে এসে মুম্বইয়ের ৩ জন ডিফেন্ডারকে কাটিয়ে পেয়ে যান সতীর্থ দানিশকে। বক্সের বাইরে থেকে দানিশ যে শট নেন তা বাঁ কোণ ঘেঁষে গোলে ঢুকে যায়।
২৩ মিনিটের মাথায় নিজেদের লিড বাড়িয়ে নেয় বেঙ্গালুরু। রোশন নাওরেমের ক্রসে হেড দিয়ে গোল করেন প্রিন্স আইবারা।





Post a Comment