নরমাংস ভক্ষণ, যুদ্ধে ধ্বংস ইউরোপ, ২০২২ নিয়ে যে ভয়ঙ্কর কথা বলেছিলেন নস্ত্রাদামুস
ODD বাংলা ডেস্ক: যে ভবিষ্যৎ বক্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের মৃত্যু থেকে শুরু করে পারমাণবিক বোমার আবিষ্কারের কথা আগে থেকেই বলে মিলিয়ে দিয়েছিলেন, সেই নস্ত্রাদামুস (Nostradamus) কী বলছেন?
২০২১ সাল এমনিতেই আতঙ্কে কেটেছে গোটা বিশ্বের। করোনা পরিস্থিতি কার্যত থমকে দিয়েছে বিশ্বকে। যদিও সময়ের তালে এসে পড়েছে আরও একটা নতুন বছর (New Year 2022)। ২০২২ সালে কেমন কাটবে মানব সভ্যতার? যে ভবিষ্যৎ বক্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের মৃত্যু থেকে শুরু করে পারমাণবিক বোমার আবিষ্কারের কথা আগে থেকেই বলে মিলিয়ে দিয়েছিলেন, সেই নস্ত্রাদামুস (Nostradamus) কী বলছেন? যা বলছেন, তা গোটা বিশ্বের ক্ষেত্রেই খুব একটা সুখকর নয়। ১৫৫৫ সালে লিখিত ভবিষ্যতবানীর সংগ্রহ ইঙ্গিত দিচ্ছে, নতুন বছর আরও ভয়ঙ্কর হতে পারে পৃথিবীর জন্য।
প্রথমেই নস্ত্রাদামুস উল্লেখ করেছেন, ২০২২ সালে ভয়ঙ্কর যুদ্ধের মুখে পড়তে পারে ইউরোপ। ফান্সে এই যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপের রাজনৈতিক - অর্থনৈতিক অবস্থা এখন ভাল নয়। বিশেষত কোভিডের কারণে বিপর্যয়ের মুখে পড়েছিল প্রতিটি দেশ। নতুন করে ওমিক্রনের সংক্রমণ ইংল্যান্ডে চিন্তা বাড়িয়েছে। সব মিলিয়ে এই জটিল আর্থ সামাজিক পরিস্থিতিতে ভবিষ্যৎবানী যদি মিলে যায়, তাহলে আরও বিপদের মুখে পড়তে পারে বিশ্ব রাজনীতি।
পাশাপাশি নস্ত্রাদামুসের ভবিষ্যৎবানীতে আছে বিশ্ব উষ্ণায়নের কথাও। ১৫৫৫ সালের বইয়েই লেখা আছে, ক্রমে পৃথিবীর সমুদ্র অর্থাৎ জলভাগের তাপমাত্রা বৃদ্ধি পাবে। সে কথা যেন ফলেও গিয়েছে অক্ষরে অক্ষরে। পাশাপাশি বেড়ে পৃথিবীর গড় তাপমাত্রার পরিমাণ, গলতে শুরু করেছে হাজার বছর থেকে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণকারী দুই মেরুর বরফও। এই নিয়ে বিস্তৃত আলোচনা চলছে বিজ্ঞানী মহলে। এই পরিবেশ কেন্দ্রীক বিপদের কথা অনেকদিন আগেই প্রকাশ করেছিলেন নস্ত্রাদামুস। ২০২২ সালে যা ভয়ঙ্কর আকার নিতে পারে বলে তাঁর মত।





Post a Comment