মায়ের দুধ থেকে অলংকার , অর্ডার করতে পারেন আপনিও!
ODD বাংলা ডেস্ক: আলমা পার্তিদা জানতেন যে তার মাতৃদুগ্ধের যাত্রা জুন মাসে শেষ হয়ে আসছে। তিনি প্রায় ১৮মাস ধরে তার মেয়ে অ্যালেসাকে লালন-পালন করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মায়েদের চেয়ে দীর্ঘ সময় ধরে এবং প্রক্রিয়াটি সহজ ছিল না। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সিজারিয়ান পদ্ধতিতে অ্যালেসার জন্ম হয়। মেয়ে অ্যালেসাকে ১৮ মাস স্তন্যপান করানোর পর মাতৃদুগ্ধ বা ফর্মুলার শেষ বিন্দু আগলে রাখতে চেয়েছিলেন তিনি। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়া সাইটগুলি হাতড়াতে শুরু করেন। সেই সময়েই তার চোখে পড়ে একটি বিশেষ ইনস্টাগ্রাম পেজ।\
যেখানে বলা হয়েছিল, নির্দিষ্ট ঠিকানায় মাতৃদুগ্ধ পাঠিয়ে দিলে তা দিয়েই বিশেষ ধরনের গয়না বানিয়ে দেবে সংশ্লিষ্ট সংস্থা। প্রথমে ব্যাপারটি ঠিক কী রকম হবে বুঝতে না পারলেও কিছুটা ঝুঁকিই নেন আলমা। কিপসেকস বাই গ্রেস নামের ওই জুয়েলারি সংস্থাকে তিনি ১০ মিলিলিটার ফর্মুলা পাঠিয়েছিলেন।
মাসখানেক পরে তাঁর বাড়িতে এসে পৌঁছায় দুধ সাদা একটি হার্ট শেপড পেন্ডেন্ট। মূলত ব্রেস্টমিল্ক জুয়েলারিই বানিয়ে থাকেন সংস্থার কর্ণধার সারা। তার সংস্থার বায়োতে লেখা রয়েছে, 'মাতৃত্ব উদযাপন করার ক্ষেত্রে মায়েদের সাহায্য করাই আমাদের কাজ। ব্রেস্টফিডিংয়ের অভিজ্ঞতাকে আগলে রাখতে সাহায্য করি আমরা।'
ওই ব্রেস্টমিল্ক জুয়েলারির দাম ৬০ থেকে ১৫০ মার্কিন ডলার।
www.keepsakesbygrace.com এ ই-মেইল করলেই কেল্লা ফতে! বাড়িতে পৌঁছে যাবে পছন্দের ব্রেস্টফিডিং জুয়েলারি। হার, আংটি, ব্রেসলেট সবকিছুই কিন্তু মাতৃদুগ্ধ ব্যবহার করে তৈরি করে ওই সংস্থা। কোনও কোনও ক্ষেত্রে মাতৃদুগ্ধের সঙ্গে সোনার গুঁড়ো ব্যবহার করা হয়। কোনও ক্ষেত্রে আবার ফুলের পাপড়ির গুঁড়ো মিশিয়ে দেয়া হয়। কোথাও আবার পেন্ডেন্টের উপর সুন্দর ডিজাইন করে দেয়া হয়। রেবেকা জুইক, সান আন্তোনিওর একজন সফ্টওয়্যার ডেভেলপমেন্টের ছাত্রী ২০১৭ সালের ফেব্রুয়ারিতে মাতৃদুগ্ধ থেকে একটি পাথরের আংটি বানিয়েছিলেন। তার ছেলে আশেরের জন্মের পর।
www.keepsakesbygrace.com সংস্থার কর্ণধার সারা কাস্টিলো জানাচ্ছেন, একটুকরো গহনার মধ্যে মায়েরা তাদের আবেগ ধরে রাখতে চান যা আক্ষরিক অর্থেই অনেক দামি , অনেক মূল্যবান।





Post a Comment