কেন্দ্রের পর এবার আইসোলেশনের সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকারও, জেনে নিন নয়া নির্দেশিকা
ODD বাংলা ডেস্ক: কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার হোম আইসোলেনশনের নিয়ম বদল করল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হোম আইসোলেনশন অথবা কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে।আরও যে যে নিয়মের কথা বলা হয়েছে তা হল-
- এর মধ্যে টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে।
- ৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না।
- মৃদু উপসর্গ ছাড়াও যাদের কোমর্বিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে অক্সিজেনের সাহায্য ছাড়া পরপর ৩ দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলে ৭ দিন পরই শেষ হয়ে যাবে আইসোলেশন।
- যে সমস্ত করোনা রোগীদের অক্সিজেনের সাহায্য প্রয়োজন, তাদের ক্ষেত্রে আইসোলেশন কবে শেষ হবে, তা স্থির করবেন চিকিৎসকরা
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২৪ হাজার পেরিয়েছে।কেবল কলকাতায় দৈনিক সংক্রমণ ৮ হাজার পার! উত্তর ২৪ পরগনাতেও গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষ সংক্রমণের কবলে। এদিকে গত ৫ জানুয়ারি, করোনা আক্রান্তদের হোম আইসোলেশনের নিয়ম বদল করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নির্দেশিকায় উল্লেখ ছিল,
- হোম আইসোলেশনের ক্ষেত্রে ১৪ দিনের সময় কমে হয় ৭ দিন।
- রিপোর্ট পজিটিভ আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে।
- এর মধ্যে টানা তিনদিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে।
- নতুন নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না।
- আক্রান্তদের সংস্পর্শে আসা উপসর্গহীনদেরও কোভিড টেস্ট করাতে হবে না, শুধুমাত্র চিকিৎসককে দিয়ে পরীক্ষা করালেই চলবে। জানাল স্বাস্থ্যমন্ত্রক।





Post a Comment