লাল গোলাপ দিয়ে সিংহকে প্রেম নিবেদন তরুণী

 


ODD বাংলা ডেস্ক: প্রেম নিবেদন। তাও আবার বোনের রাজা সিংহকে! এমনকি যেখানে সেখানে নয় খোদ তার ডেরায় গিয়েই প্রেম নিবেদন করে বসলেন এক তরুণী। চিড়িয়াখানায় জাল পেরিয়ে সিংহের সামনে হাজির হলেন এই আজব প্রেমিকা। শুধু তাই নয়, হাতে লাল গোলাপ নিয়ে তাকে দাঁড়িয়ে ‘আই লাভ ইউ’ পর্যন্ত বললেন ঐ তরুণী।

শুনে অবাক হচ্ছেন? বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিও রীতিমতো ঝড় তুলে দিয়েছে। তবে এই তরুণীর কাণ্ড যে মাত্রা ছাড়িয়েছে সেকথা বলার অপেক্ষা রাখে না। একেবারে সেজেগুজে সিংহের খাঁচার সামনে এসে সিংহকে প্রেম নিবেদন। আর স্ত্রীর এই অভিনব কাণ্ডের পুরো ঘটনাটার ভিডিও করলেন তারই স্বামী! 


ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায়। সেখানে এক চিড়িয়াখানায় সিংহ দেখে নারী ঝাঁপ দিয়ে সিংহের দিকে এগিয়ে যান আচমকা। পরনে লাল পোশাক ও হাতে লাল গোলাপ নিয়ে রীতিমতো হাসিমুখে সিংহটিকে প্রপোজ পর্যন্ত করেন তিনি। দু-হাতে সিংহটিকে লাল গোলাপ নাড়িয়ে ভালোবাসার কথা বলেন তিনি। রীতিমতো আই লাভ ইউ বলে বসেন সিংহকে। আর পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে নেন তারই স্বামী। তবে আশ্চর্যজনকভাবে ভিডিও করার সময় একবারের জন্য নিজের স্ত্রীকে বাঁধা দেননি তার স্বামী।


নেটদুনিয়ায় এই দৃশ্যের ভিডিও শেয়ার হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। একদিকে যেমন নেটিজনরা ভয়ে আতকে ওঠে, তেমনই অন্যদিকে ব্রঙ্কস চিড়িয়াখানার নিরাপত্তা নিয়েও তোলা হয় প্রশ্ন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.