‘ইয়োগা’ যে বলিউড সুন্দরীদের ফিট থাকার মূলমন্ত্র



 ODD বাংলা ডেস্ক: শরীরচর্চায় ইয়োগা যেন এক আশির্বাদস্বরুপ। ফিট থাকতে এর কোনো বিকল্প নেই। ২১ জুন তারিখটি হল আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে ইয়োগা বা বিশ্ব যোগ দিবস বলা হয়। এটি হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজো প্রচলিত আছে। জানেন কি? বলিউড সুন্দরীদের ফিট থাকার রহস্য হলো এই ইয়োগা। তবে জেনে নিন কোন কোন অভিনেত্রীর রোজকার রুটিন এই যোগ ব্যায়াম-


সুস্মিতা সেন

ফিট থাকার বিষয়ে আরো একজন সচেতন বলিউড সেলিব্রিটি হলেন সুস্মিতা সেন। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার ভিডিও ও ছবি পোস্ট করতে দেখা যায় সুস্মিতাকে। সুস্মিতার শরীরচর্চার অন্যতম মাধ্যম হল ইয়োগা। 


শিল্পা শেঠি

বলিউডের আরো এক ফিট সেলিব্রিটি হলেন শিল্পা শেঠি। নিয়মিত ইয়োগা ও মনসংযোগ করা শিল্পার অভ্যাস। শুধু সুন্দর শরীরই নয়, পাশাপাশি সুস্থ থাকতে ইয়োগা কতটা উপকারি, সেকথা প্রায়ই বলে থাকেন শিল্পা। নিজের ইয়োগার ভিডিও বের করেছেন অভিনেত্রী। 


কারিনা কাপুর খান

ফিট থাকার মন্ত্রে বলিউডে যেসমস্ত সেলিব্রিটি বিশ্বাস করেন, তাদের মধ্যে অন্যতম হলেন কারিনা কাপুর খান। সিনেমার জন্য ২০০৮ এ জিরো ফিগার করে সকলকে চমকে দিয়েছিলেন বেবো। ফিট শরীর ও উজ্জ্বল ত্বকে জন্য করিনা সব সময়ই ইয়োগা করার পরামর্শই দিয়ে থাকেন। এমনকি শোনা যায়, মা হওয়ার পর অন্যান্য শরীর চর্চার পাশাপাশি নিয়মিতে ইয়োগা করে আগেই শেপে ফিরেছেন করিনা।  


মালাইকা অরোরা  

শরীর চর্চার বিষয়ে সবসময়ই পারফেক্ট মালাইকা অরোরা। বলিউডের অন্যতম ফিট তারকা বলেই বি-টাউনে বেশ পরিচিতি রয়েছে মালাইকার। অন্যান্য শরীর চর্চার সঙ্গে মালাইকা নিয়মিত ইয়োগা করেন মালাইকা। তবে শোনা যায়, মালাইকাকে সর্বপ্রথম ইয়োগার উপকারিতার কথা জানিয়েছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু কারিনা কাপুর খান। 


বিপাশা বসু

নিয়মিত ইয়োগা করেন বিপাশা বসু। ফিট বডির জন্য বলিউডে বিপাশা যথেষ্ঠ জনপ্রিয়। নিজের শরীরচর্চার ভিডিয়ো ইউটিউব চ্যানেলে নিয়মিত পোস্ট করেন বিপাশা। তার সঙ্গে যোগ্য সঙ্গত দেন বিপাশার স্বামী করণ সিং গ্রোভারও। 


অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নাও 

নিয়মিত ইয়োগা অভ্যাস করেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নাও। সুস্থ জীবনযাপন, শরীর চর্চার ক্ষেত্রে অক্ষয় এক্কেবারে পারফেক্ট। স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে কিছু কম যান না টুইঙ্কেলও। 


লারা দত্ত

নিয়মিত যোগ ব্যায়াম করেন প্রাক্তন মিস ইউনিভার্স তথা বলিউড অভিনেত্রী লারা দত্ত। এমনকি তিনি তাঁর ইউটিউব চ্যানেলে নিয়মিত ইয়োগা ভিডিও আপলোড করেন লারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.