মশলা কতদিন পর্যন্ত ভালো থাকে?
ODD বাংলা ডেস্ক: মশলা ছাড়া রান্না করার কথা চিন্তা করা কঠিন। খাবারের স্বাদ বাড়াতে মশলা অতুলনীয়। আদিকাল থেকেই রান্নায় বিভিন্ন রকম মশলা ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন ধরনের শুকনা ও গুঁড়া মশলার ব্যবহার রান্নার সঠিক স্বাদ এনে দেয়।
তবে প্রতিদিন মশলা কিনে ব্যবহার করা কঠিন। তাই অনেকেই একসঙ্গে কয়েক সপ্তাহের জন্য মশলা কিনে সংরক্ষণ করেন। কিন্তু অন্যান্য উপাদানের মত মশলা রেফ্রিজারেটরে সংরক্ষণ করা সম্ভব নয়। ব্যবহার ও প্রয়োজনের উপর ভিত্তি করে রান্নাঘরে হাতের কাছে রেখে দিতে হয় মশলা। কিন্তু এভাবে মশলা কতদিন পর্যন্ত ভালো থাকে, ব্যবহার উপযোগী থাকবে? এছাড়া মশলার মেয়াদকাল কতদিন পর্যন্ত থাকে এবং কতদিন মশলার স্বাদ বজায় থাকবে সেটাও প্রশ্ন।
এক্ষেত্রে প্রথমেই মশলার ধরনের বিষয়ে কথা বলতে হয়। রান্নায় ব্যবহৃত মশলা বেশ কয়েক প্রকারের হয়ে থাকে। গোটা মশলা, গুঁড়া মশলা, শুকনা মশলা, মিশ্র মশলা, ফ্রেশ মশলা। সব মশলার ধরন অনুযায়ী মশলার মেয়াদকাল কতদিন চলুন জেনে নেয়া যাক-
** গোটা মশলাভালো থাকবে ৪ বছর পর্যন্ত।
** গুঁড়া মশলা ভালো থাকবে ৩ বছর পর্যন্ত।
** শুকনা মশলা (উদ্ভিজ) ভালো থাকবে ৩ বছর পর্যন্ত।
** মিশ্র মশলা ভালো থাকবে ২ বছর পর্যন্ত।
** ফ্রেস মশলা ভালো থাকবে ১ সপ্তাহ পর্যন্ত।
যেকোন মশলা দীর্ঘদিনের জন্য ফ্রেশ ও ব্যবহার উপযোগী রাখার জন্য শুষ্ক, ঠাণ্ডা, আলোযুক্ত স্থানে কাঁচের মুখবন্ধ পাত্রে রাখতে হবে। বাতাসের আর্দ্রতা মশলার জন্য কোনোভাবেই ভালো নয় এবং তুলনামূলক অন্ধকার স্থানে সময়ের আগেই মশলা তার ফ্রেশভাব হারিয়ে ফেলে।
এছাড়া অনেকেই চুলার খুব কাছে মশলা রেখে দেন। যে কাজটি করা থেকে বিরত থাকতে হবে। রান্নাঘরে মশলা রাখা হলেও চুলার আশেপাশে রাখা যাবে না। সাধারণ নিয়ম মেনে মশলা সংরক্ষণ করতে পারলে নির্দিষ্ট সময় পর্যন্ত মশলার ফ্রেশভাব, স্বাদ ও গন্ধ বজায় থাকবে।





Post a Comment