জেনে নিন বিশ্বের বিপজ্জনক ১০ রানওয়ে সম্পর্কে
ODD বাংলা ডেস্ক: পুরো আকাশ জুড়ে ঠিকমতো চললেও রানওয়েতে এসে বিমান দুর্ঘটনার ঘটনা নতুন নয়। বিশ্বের অনেক দেশেই এমন ছোট-বড় অনেক দুর্ঘটনার নজির রয়েছে। চলুন জেনে নিই বিশ্বের বিপজ্জনক দশটি রানওয়ে সম্পর্কে-
জাপানের কানসাই আন্তর্জাতিক এয়ারপোর্ট: জাপানের একটি ছোট্ট দ্বীপের মধ্যে এই বিমানবন্দর তৈরি হয়েছে। যখন তখন ভূমিকম্প, ঘূর্ণিঝড় বা ঝড় লেগেই থাকে। এই বিমানবন্দরে বিমান চলাচল তাই অত্যন্ত বিপজ্জনক।
সেন্ট মার্টেনের প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক এয়ারপোর্ট: ছবির মতো সুন্দর এই দ্বীপে রানওয়ের ছবি দেখলেই বোঝা যায় এখানে বিমান ল্যান্ড করা কতোটা কঠিন।
গ্রিনল্যান্ডের নাসারসুক এয়ারপোর্ট: গ্রিনল্যান্ডের বিমানবন্দর। রানওয়ে কতটা বিপজ্জনক হতে পারে তা আন্দাজ করা হয়তো খুব একটা কঠিন কাজ নয়। পাহাড়ের গা বেয়ে অধিকাংশ সময় সাংঘাতিক ঝড় অতিক্রম করে পাইলটদের বিমান ওঠানামা করাতে হয়।
নিউজিল্যান্ডের ওয়েলিংটন এয়ারপোর্ট: নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের বিমানবন্দরের রানওয়ে বেশ ছোট। দৈর্ঘ্য মাত্র ২০৮১ মিটার বা ৬৮২৭ ফুট। এখানে শুধুমাত্র ছোট প্লেনগুলোই ল্যান্ড করার অনুমতি দেয়া হয়।
নেপালের তেনজিং হিলারি এয়ারপোর্ট: নেপালের তেনজিং-হিলারি বিমানবন্দরটি এভারেস্টের অভিযাত্রীরা বেস হিসেবে এই বিমানবন্দরকে ব্যবহার করেন। মাত্র ১৫০০ ফুট দৈর্ঘ্যর রানওয়েটি বিশ্বের সবচেয়ে ছোট রানওয়েগুলোর মধ্যে অন্যতম।
ফ্রান্সের কাউর্চোভেল এয়ারপোর্ট: ফ্রান্সের এই বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য মাত্র ৫০০ মিটার। আল্পস পর্বতের উপর স্কি রিসোর্টের জন্যই এই জায়গা বিখ্যাত। এই বিমানবন্দরও অধিকাংশ সময় স্কি পর্যটকদের জন্যই ব্যবহৃত হয়। প্রচণ্ড কুয়াশা এবং বরফের মধ্যে এই রানওয়েতে ল্যান্ড করা পাইলটদের জন্য অত্যন্ত কঠিন কাজ।
ডাচ ক্যারিবিয়ান আইসল্যান্ড অফ সাবার জুয়ানচো-ই-ইরাউসকুইন এয়ারপোর্ট: যাত্রীবাহী বিমান ওঠানামার জন্য বিশ্বের সবচেয়ে ছোট এই বিমানবন্দরের রানওয়ে। মাত্র ৪০০ মিটার লম্বা রানওয়েতে বিমান ওঠানামা করাটা পাইলটদের জন্য বেশ চ্যালেঞ্জের কাজ।
সেন্ট বার্থেলেমির গুস্তাফ-৩ এয়ারপোর্ট: এত ছোট রানওয়েতে শুধুমাত্র ২০ জন যাত্রীর প্রাইভেট বিমানই নামতে পারে।
নিউজিল্যান্ডের গিসবোর্ন এয়ারপোর্ট: নিউজিল্যান্ডের এই বিমানবন্দরের রানওয়ের উপর আবার রেলের ট্র্যাকও রয়েছে। এখান থেকে বিমান ওঠা-নামার পাশাপাশি ট্রেনও যায়।





Post a Comment