নিউ ইয়ার পার্টির খাবার আয়োজন
ODD বাংলা ডেস্ক: নতুন বছরকে বরণ করতে এরই মধ্যে দারুণ প্রস্তুতি শেষ। পোশাক থেকে শুরু করে বেড়াতে যাওয়ার স্থান, সবকিছুরই প্রস্তুতি শেষ। তবে বছরের শুরুতেই পার্টি থাকবে না, তাতো হয় না। নতুন বছরের আগের রাতেই মূলত পার্টির পরিকল্পনা থাকে সবাই।
পরিবার,বন্ধু আর প্রিয়জনের সঙ্গে মজে ওঠে নতুন বছরের আনন্দে। বাড়ির ছাদে-ছাদে চলবে বারবিকিউ পার্টি আর নানান ধরনের মিউজিক। আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করে নেবে বাঙালি। আজকের আয়োজনে থাকছে পার্টিতে রান্না করবেন এমন কিছু রেসিপি। চলুন তবে জেনে নেয়া যাক তিন রেসিপি-
উপকরণ: বিফ স্টেক দুই পিস (২ কেজি/ ৯০০ গ্রাম), রসুন বাটা আধা টেবিল চামচ, সরিষা বাটা দুই টেবিল চামচ, অলিভ অয়েল দুই টেবিল চামচ, ভিনেগার দুই টেবিল চামচ, সয়া সস তিন টেবিল চামচ, লবণ স্বাদ মতো, মধু এক চা চামচ, তেঁতুল দুই টেবিল চামচ, লালমরিচ গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ।
প্রণালী: একটি বোলে রসুন বাটা, ভিনেগার, সয়া সস, অলিভ অয়েল, সরিষা বাটা, লালমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, মধু ও লবণ একসঙ্গে ভালো করে মেশান। এবার তাতে তেঁতুল ঢেলে দিন। আবার ঠিক মতো মিশিয়ে নিন। এখন মিক্সচারটি একটি জীপলকড ব্যাগে ঢেলে দিন। তার মধ্যে বিফ স্টেকের টুকরো দুটি দিয়ে লক আটকে ভালোভাবে নেড়ে মাংসের গায়ে মিক্সচারটি লাগিয়ে নিন। এবারে ব্যাগটি ফ্রিজে ৮ থেকে ১২ ঘণ্টা মেরিনেট হতে রেখে দিন। এখন একটি গ্রিল প্যানে কুকিং স্প্রে দিয়ে তার উপর স্টেক দিয়ে দিন। দুই পাশ ঠিক মতো উল্টে পাল্টে দিন। খেয়াল রাখুন যাতে বিফের দুই পাশই রান্না হয়। হয়ে গেলে স্টেক একটি বাটিতে নামিয়ে নিন। ম্যাশড পটেটো অথবা ভেজিটেবলসের সাথে পরিবেশন করুন মজাদার বিফ স্টেক।
উপকরণ: মুরগির লেক পিস চার টুকরা, লবণ পরিমাণ মতো, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ,
লাল মরিচের গুঁড়া, অরেঞ্জ জেলি দুই চামচ, আমের আচার দুই চা চামচ, মরিচের গুড়া এক চামচ, গ্রিল মশলা এক চা চামচ, সরিষার তেল দুই টেবিল চামচ, চিনি সামান্য।
প্রণালী: প্রথমে চার টুকরা মুরগি মাংস নিন। এর সঙ্গে একে একে মিশিয়ে নিন আদা বাটা, রসুন বাটা, আমের আচার, অরেঞ্জ জেলি, মরিচের গুঁড়ো, গ্রিল মশলা ও সামান্য চিনি। এরপর সরিষার তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে চিকেন মাখিয়ে নিন। ১০ মিনিট মেরিনেট করে ঢেকে রেখে দিন চিকেন। চাইলে বেশিক্ষণও মেরিনেট করে রাখতে পারেন। এতে চিকেন দ্রুত সেদ্ধ হবে। ১০ মিনিট পর গ্রিল প্যানে সামান্য তেল দিন। এরপর মাংসগুলো এর উপর দিয়ে দিন। অল্প আঁচে সময় নিয়ে ভাজতে থাকুন চিকেন। চিকেন যেন সেদ্ধ হয় তা নিশ্চিত করুন। এপিঠ-ওপিঠ উল্টে বাদামি রঙা করে ভেজে নিতে হবে। ঘরে মাইক্রোওভেন থাকলে চিকেন ভাজার পর ভাজা হয়ে গেলে ৩ মিনিট বেক করে নিতে পারেন। এরপর সস দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন গ্রিল।
উপকরণ: হাড় ছাড়া গরুর মাংস আধা কেজি, ডিম একটি, পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, বুটের ডাল এক কাপ, জিরা গুঁড়া এক চা চামচ, গরম মশলা গুঁড়া এক চা চামচ, কাঁচামরিচ কুচি চার থেকে পাঁচটি, মরিচের গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, তেল পুরমাণ মতো, লবণ স্বাদ মতো।
প্রণালী: প্রথমে একটি প্যানে গরুর মাংস, বুটের ডাল, (অর্ধেকটা পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, দারুচিনি গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো,) সামান্য লবণ ও দেড় কাপ জল দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে শিলপাটায় বেটে নিন। এবার একটি বাটিতে এই মিশ্রণ নিয়ে বাকিটা পেঁয়াজ কুচি, বাকি অর্ধেক মশলা কাঁচামরিচ কুচি, ডিম ও লবণ দিয়ে ভালো করে মেখে গোল গোল টিকিয়ার মতো তৈরি করে নিন। এবার প্যানে তেল দিয়ে তাতে টিকিয়াগুলো বাদামি করে ভেজে নিন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল বিফ শামী কাবাব।





Post a Comment