খুচরা পয়সা দিয়েছে ক্রেতা, দোকানদার পাঠালো টুকরো খাবার
ODD বাংলা ডেস্ক: দুই পিস পাউরুটির মাঝখানে মাংসের পুর ভরা একটি স্যান্ডউইচ। সেটিকে ছোট ছোট টুকরা করে কাটা হয়েছে। এক একটি অংশ এতটাই ছোট যে খাওয়া তো দূর কথা, আঙুলের ফাঁকে ধরে রাখাই কঠিন। প্রাতরাশ কেনার পর তা খেতে গিয়ে এমনই অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক ব্যক্তি।
যে ক্যাফে ওই খাবার সরবরাহ করেছে, তারা কেন এমন করলো, তার অবশ্য একটি ব্যাখ্যা পাওয়া গিয়েছে। স্যান্ডউইচটির ছবি পোস্ট করে এক ব্যক্তি জানান, ‘উনি স্যান্ডউইচের দাম দিয়েছিলেন ১০ পয়সার কয়েন দেন। আর এই কারণে এটা পেয়েছেন।’
টুকরা টুকরা করা স্যান্ডউইচের ওই ছবিটি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। ব্যাপারটি অনেকেই ‘ইটের বদলে পাটকেল’ বলে মজা করেছেন। তবে অনেকে আবার মজা পানওনি।
তাদের বক্তব্য, কেউ তার কষ্টোপার্জিত অর্থ কীভাবে খরচ করবেন, সেটি পুরোপুরি তার সিদ্ধান্ত। ক্যাফেটি ওই কয়েন না নিতে পারতো। তা না করে তারা অর্ডার নিয়েছে। এবং প্রতিশোধ নিতে অতিরিক্ত সময় ব্যয় করেছে।





Post a Comment