আচমকা ফাটল ? ভাঙা সম্পর্ক জোড়া লাগান এই ৫টি সহজ উপায়ে
ODD বাংলা ডেস্ক: বর্তমান দিনের সম্পর্ক গুলো বড়ই জটিল। তাতে রয়েছে বহু বিভাজন, নানা দায়, নানা অজুহাত। কিন্তু সবরকম সম্পর্কই দাঁড়িয়ে থাকে ভালোবাসার ওপর। ভালোবাসা যে সম্পর্কে নেই সেই সম্পর্ক কোন কালেই স্থায়ি হতে পারে না এবং সেই সম্পর্কে থাকা মানুষ গুলোও একসাথে থাকতে পারে না। দাম্পত্য জীবনে কিভাবে সুখী থাকা যায় তেমনই কিছু টিপস জেনে নেওয়া যাক।
১। নিজেদের সম্পর্কে একটু সচেতন হওয়া ঃ- যদি সম্পর্ক বাঁচাতে চান তাহলে নিজেদের সম্পর্কের বিষয়ে সচেতন থাকুন। ঠিক কি কি মেনে চললে সম্পর্ক সঠিক পথ দেখাবে তা নিয়ে দু’জনে মিলে আলোচনা করুন, তাহলেই আপনাদের সমস্যার সমাধান খুঁজে পাবেন।
২। একে অপরের জন্য সময় বের করা ঃ- এই অতি ব্যস্ততার যুগে একে অপরের জন্য সময় বের করা খুবই কষ্টকর। আর সেই জন্য সম্পর্কের মধ্যে দেখা যায় বিরহ যা সৃষ্টি করে দূরত্ব। সম্পর্ক টিকিয়ে রাখতে একে অপরের জন্য সময় বের করা খুবই জরুরি।
৩। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে বিরত থাকা ঃ- সোশ্যাল মিডিয়া থেকে একটু ব্রেক বাঁচাতে পারে আপনাকে ও আপনার সম্পর্ককে, ‘ব্রেক-আপ’ এর হাত থেকেও। বেশিরভাগ সময় ভার্চুয়াল জগতে থাকার ফলে মানুষের কাছে সম্পর্কের গুরুত্ব কমে যায়। তাই সম্পর্কে জটিল পরিস্থিতি তৈরি হলে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন।
৪। একে অপরের স্পর্শ ও সান্নিধ্য ঃ- প্রেম ভালোবাসার সম্পর্কে স্পর্শ, সান্নিধ্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। তাই যখন কোনো দম্পতি সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়ে যান, তখন তাদের উচিৎ একে অপরের স্পর্শ এবং সান্নিধ্যকে আরো জোরালো ভাবে অনুভব করা।
৫। যৌ-নতা ঃ- বিবাহিত বা যে কোন প্রেমের সম্পর্কে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সম্পর্কে অশান্তি তৈরি হলে, প্রাথমিকভাবে সেই সমস্যাগুলোর সমাধান করতে আপনারা একে ওপরের সাথে যৌ-ন সম্পর্কে লিপ্ত হতে পারেন।
এক সঙ্গে অনেকটা সময় কাটান। যে ভুল বোঝা বুঝির জন্যে এই টানাপড়েন তা সহজেই কেটে যাবে। সম্পর্ক সফল ও দীর্ঘস্থায়ী করতে সম্পর্কে যে কোনো মূল্যে মধুরতা ধরে রাখা জরুরি। এ ক্ষেত্রে মাঝেমাঝে কোথাও বেড়াতে যেতে পারেন।





Post a Comment