ক্যান্সারের ঝুঁকি কমাতে সপ্তাহে মাত্র ৩ দিন খাবারটি খেতে বললেন গবেষকরা
ODD বাংলা ডেস্ক: ক্যান্সার বর্তমানে একটি মারন রোগ। সঠিকভাবে এর এখনও কোনো ওসুধ বের হয়নি। এনিয়ে প্রচুর গবেষণা চলছে। কি কারনে ক্যান্সার হয়, এর প্রতিকার কি, এসব নিয়ে বর্তমানে বিস্তর পরীক্ষা নিরীক্ষা চলছে। ক্যান্সার হল অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমুহের সমষ্টি। সাধারনভাবে এই কোষগুলো অনিয়ন্ত্রিত ভাবে বাড়তে থাকলে ত্বকের নিচে মাংসের দলা দেখা যায়। একেই টিউমার বলে।
এই টিউমার বিনাইন ও ম্যালিগন্যান্ট হয়। ম্যালিগন্যান্ট টিউমারই ক্যান্সারের আকার ধারন করে। এখনও পর্যন্ত ২০০ রকমের ক্যান্সার আছে যার চিকিৎসা পদ্ধতি ভিন্ন। আর তা নিয়ে বিভিন্ন গবেষণাও চলছে। এসবের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার হল ফুসফুসের ক্যান্সার। অতিরিক্ত ধুমপানের কারনে ফুসফুসে ক্যান্সার হয়ে থাকে।
এছাড়া বংশানুক্রমে বেশ কিছু ক্যান্সার হয়। যেমন স্তন ক্যান্সার বা কোলন ক্যান্সার। বাড়ির কারুী স্তন রক্যান্সার থাকলে সেটি বংশানুক্রমে ছড়াতে পারে। এছাড়া আরও একটি ক্যান্সারের সম্ভবনা দেখা গেছে যেখানে আড়াইলাখ মানুষ এতে আক্রান্ত হয়।
প্রতিবছর আড়াইলাখ মানুষ নতুন করে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়। তার মধ্যে ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। প্রোস্টেট গ্ল্যান্ড যখন ফুলে যায় তখন সেটা ম্যালিগন্যান্ট কোষের রুপ নেয় ও ক্যান্সারে পরিনত হয়। শ্রোনীচক্রের মধ্যে একটি ছোট গ্রন্থি থাকে যা শুধু পুরুষদেরই থাকে।
এই গ্রন্থি পুরুষাঙ্গ ও মূত্রাশয়ের মধ্যে অবস্থান করে। প্রোস্টেট বীর্য উৎপাদনে সাহায্য করে। প্রোস্টেট থেকে এক ধরনের তরল পদার্থ তৈরি হয় যা শুক্রাশয়ে উৎপন্ন শুক্রাণুর সাথে যুক্ত হয়ে বীর্য তৈরি করে। প্রোস্টেট ক্যান্সার ধীরে ধীরে বৃদ্ধি পায় তাই সব লক্ষন একবারে বোঝা যায় না।
কিন্তু যখন মুত্রনালি আক্রান্ত হয় তখন এর লক্ষন গুলো প্রকাশ পায়। হটাৎ বেশি বেগে প্রস্রাব পাওয়া, প্রস্রাবের সময় ব্যথা অনুভব হওয়া, প্রস্রাবের সাথে রক্ত পড়া, বীর্যের সাথে রক্ত পড়া, কোমর ও তলপেটে ব্যথা অনুভব হওয়া। ঘনঘন প্রস্রাব পাওয়া।
তবে ঘরোয়া উপায়ে প্রোস্টেট ক্যান্সারের নিরাময় সম্ভব। গবেষকরা দ্বাবি করেছেন প্রোস্টেট ক্যান্সারের ঝুকিতে লাগাম দিতে ঘরোয়া একটি খাবারই যথেষ্ট। সুস্বাদু এই খাবারটি হল মাশরুম, যা বাংলায় ব্যঙ্গের ছাতা নামে পরিচিত। এই মাশরুম অনেকের কাছে নিয়মিত নিরামিষ পদ। আর গবেষকরা এমনই তথ্য দিচ্ছেন যে যদি নিয়ম করে সপ্তাহে তিন দিন মাশরুম খাওয়া হয় তাহলে প্রোস্টেট ক্যান্সারের ঝুকি অনেকটাই কমে।





Post a Comment