করলার তেতো কমানোর দুর্দান্ত উপায়



ODD বাংলা ডেস্ক: পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হচ্ছে করলা। যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে স্বাস্থ্যকর হলেও অনেকেই করলা খেতে পছন্দ করেন না। বিশেষ করে ছোটরা। কারণ এর স্বাদ তেতো। দেখা যায়, সন্তান যাতে সঠিক পুষ্টিগুণ থেকে বঞ্চিত না হন, তাই বাবা-মা জোড় করে বাচ্চাদের করলা খাওয়ান। যা বেশ কষ্টকর। 

তবে এই কষ্ট একদমই দূর হয়ে যাবে যদি করলার তেতো কমানোর উপায়টি জানা থাকে। কীভাবে? চলুন তবে জেনে নেয়া যাক করলার তেতো কমানোর সবচেয়ে সহজ উপায়টি-  


** করলা লম্বালম্বি মাঝ বরাবর কাটুন। এবার চা চামচ দিয়ে আঁচড়ে বিচি বের করে নিন।


** সুন্দর পাতলা স্লাইস করে নিন ভাজির জন্য। আগেই কোনো জল দেবেন না।


** সামান্য লবণ দিয়ে মেখে ২০ মিনিট রেখে দিন। ২০ মিনিট পর হাত দিয়ে কচলান।


** দেখবেন সবুজ তেতো জল বের হবে। এই জল ফেলে দিন।


** এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে চিপে সঙ্গে সঙ্গে রান্না করুন। বুঝতেই পারবেন না করলা খাচ্ছেন, নাকি অন্যকিছু খাচ্ছেন।


মনে রাখবেন, করলা কেটে বেশি সময় জলে ভিজিয়ে রাখলে বেশি তেতো হয়ে যায়। তাই ধোয়ার সঙ্গে সঙ্গে রান্না করে ফেলতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.