এই তিন ধরনের মানুষ জীবনে কখনো সুখী হয় না
ODD বাংলা ডেস্ক: আচার্য চানক্য ছিলেন ভারতের একজন দার্শনিক ও অর্থনীতিবিদ। চানক্যের অর্থনীতি ও রাজনৈতিক দূরদর্শিতার প্রভাবে আজও তিনি বিখ্যাত। বিশ্ব সংসার সম্পর্কে তার জ্ঞ্যান ছিল অপার। কি কি করলে আপনার জীবন সুখী হবে সেই সম্পর্কে বিষদ বর্ণনা দিয়েছেন তিনি। তার মতে এই তিন ধরনের মানুষ জীবনে কখনোই সুখী হতে পারে না। তাহলে আসুন জেনে নি সেই সম্পর্কে।
ধন লোভী ঃ- চানক্য বলেছেন টাকা পয়সা বা ধন সম্পত্তির প্রতি লোভী মানুষরা চুপ থাকা স্বত্বেও অন্ধ হয়ে থাকে। মানুষকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোভ করা উচিৎ নয়।
যতটুকু প্রয়োজন বা যা আছে তা নিয়েই সুখে থাকা দরকার। লোভী মানুষরা ধন সম্পদ পাওয়ার জন্য যেকোনো কাজ করতে পিছপা হয় না। এই ধরনের ব্যক্তিরা আপন মানুষের সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারে।
কামান্ধ ঃ- আচার্য চানক্য বলে গিয়েছিলেন যে ব্যক্তির মন সর্বদা কামনা বাসনায় মগ্ন থাকে, সে কাম বাসনায় অন্ধ হয়ে যায়। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বোঝার শক্তি সে হারিয়ে ফেলে। কাম বাসনায় অন্ধ হয়ে গিয়ে সে এমন সব কাজ করে ফেলে যা একজন ভালো মানুষ কখনোই করে না।
এই ধরনের ব্যক্তির কাছে সম্পর্ক অর্থহীন হয়ে যায়। চানক্যের মতে যে ব্যক্তি তার কাম বাসনা নিয়ন্ত্রনে রাখতে পারে না সে ধ্বংস হয়ে যায়। তার জীবনে দরিদ্রতা ও অশান্তি নেমে আসে।
মদনমত্ত ঃ- চানক্য বলেছেন যে ব্যক্তি মদ বা বিভিন্ন নেশায় আসক্ত সে চুপ থাকা স্বত্বেও অন্ধ। এমন ব্যক্তি ভালো মন্দের বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। মদের নেশায় মত্ত হয়ে খারাপ কাজ করতেও সে পিছপা হয় না।
নেশাগ্রস্ত ব্যক্তির কারণে সংসারে অশান্তি নেমে আসে। এইসব ব্যক্তিদের সাথে যারা বন্ধুক্ত করে তারাও একসময় নষ্ট হয়ে যায়। এই ধরনের ব্যক্তিরা জীবনে কখনোই সুখ লাভ করতে পারে না।





Post a Comment