গেম খেলেই ২০ কোটি টাকা আয় কিশোরের

 


ODD বাংলা ডেস্ক: মাত্র ১৬ বছরের এক কিশোর। কাইল জিয়ার্সডর্ফ, পেনসিলভেনিয়ার বাসিন্দা। এই মার্কিন বালক তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। আর তার কারণটা হলো, ফোর্টনাইট ভিডিয়ো গেমের পক্ষ থেকে এই প্রথম বিশ্ব ফর্টনাইট চ্যাম্পিয়ানশিপ-এর আয়োজন করা হয়েছিলো। আর সেই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে কাইল জিয়ার্সডর্ফ জয়ী হয়ে পুরষ্কার হিসেবে জিতে নিয়েছেন প্রায় ২০ কোটি টাকা।


সাধারণত ছোটদের বেশি ভিডিও গেম নিয়ে ব্যস্ত থাকতে দেখলে বড়রা শাসন করেন। সেই রকমটাই হয়েছিলো কাইলের ক্ষেত্রেও। ছোট থেকেই ভিডিও গেম-এর নেশা তার। এর জন্য সে বকাও খেয়েছে প্রচুর। তবে কাইল-এর এই সাফল্যে গর্বিত তার পরিবার। ছেলের এই নেশাই যে তাকে এত জনপ্রিয় করে তুলবে তা আশাই করেননি তারা। 


বিশ্বের জনপ্রিয় অনলাইন কম্পিউটার গেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফোর্টনাইট। পশ্চিমা দেশগুলেঅতে প্রায় ২৫ কোটির বেশি মানুষ ফোর্টনাইট খেলেন। উপস্থিত বুদ্ধি এবং টিম ওয়ার্কেই খেলতে হয় ফোর্টনাইট। এই খেলার ধাঁচ অনেকটা পাবজির মতোই। 


এই খেলার অন্তিম পর্বে প্রতিদ্বন্দীর প্রায় দ্বিগুণ স্কোর করে জয়ী হয়েছেন কাইল। বিশ্ব ফর্টনাইট চ্যাম্পিয়ানশিপ-এ ৫৯ পয়েন্ট করেছেন তিনি। ফাইনালে প্রথম ৬টি গেমে লিড নেয়ার পরে আর ফিরে তাকাতে হয়নি পেনসিলভেনিয়ার এই গেমারকে। নিউ ইয়র্কের অর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব ফর্টনাইট চ্যাম্পিয়ানশিপ-এর ফাইনাল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.