Odd বাংলা ডেস্ক: দেশ জুড়ে হু হু করে কোভিড সংক্রমণ ছড়াতেই মাথায় হাত বলিউডের প্রযোজক-পরিচালকদের। বড় লোকসানের আশঙ্কায় ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে দুই বড় বাজেটের ছবি,জার্সি এবং আরআরআর-এর মুক্তি।
আর এক বড় বাজেটের ছবি,রাধেশ্যাম মুক্তি পাওয়ার কথা ওটিটি প্ল্যাটফর্মে,পে পার ভিউ বন্দোবস্তে।করোনা পরিস্থিতিতে বেশ কিছু ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পাশাপাশি একগুচ্ছ ছবি ওটিটি-তে আনার কথা ভাবছেন নির্মাতারা। জেনে নেওয়া যাক সেই তালিকায় সেরা পাঁচটি বলিউড ছবির নাম।কোভিড পরিস্থিতিতে শ্যুটিং আটকে যাওয়া থেকে খোদ নায়ক কার্তিক আরিয়ানের সংক্রমণ,ইতিমধ্যেই একাধিক বাধা এসেছে ভুল ভুলাইয়া ২ ছবির কাজে। এ বার নতুন করে করে করোনা-স্ফিতিতে মার্চে ভুল ভুলাইয়া ২ ছবির মুক্তি ঘিরে জট। অগত্যা ওটিটিতেই ছবিটি নিয়ে আসার কথা ভাবছেন প্রযোজক।ক্ষতির আশঙ্কা-সহ একাধিক জটিলতা এড়াতে ওটিটি পর্দাতেই,বধাই দো ছবি মুক্তির পথে হাঁটছেন নির্মাতারা।২০১৮-র ছবি বধাই হো’র সিক্যুয়েল এই ছবিটি।
মুখ্য চরিত্রে থাকছেন রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর।রানওয়ে ৩৪, অমিতাভ বচ্চন, অজয় দেবগণ, রকুলপ্রীত সিংহ অভিনীত অ্যাভিয়েশন থ্রিলার ছবির মুক্তি নির্ধারিত ছিল এপ্রিলে। আপাতত পরিস্থিতি দেখে ওটিটি-তেই ছবিটি নিয়ে আসার দিকে ঝুঁকছেন প্রযোজক-পরিচালক।বিগ বি অভিনীত গুডবাই ছবিটিও মুক্তি পেতে পারে ওটিটি-তেই।বিকাশ বহেল পরিচালিত এই ছবিতেই বলিউডে পা রাখবেন দক্ষিণী নায়িকা রশ্মিকা মনদান্নার। অন্যান্য চরিত্রে রয়েছেন নীনা গুপ্ত, পাভেল গুলাটি প্রমুখ।আর,ইন্দো-পাক যুদ্ধের পটভূমিতে ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার কাহিনি নিয়ে তৈরি পিপা-র ভিত্তি তাঁরই লেখা বই।





Post a Comment