ভাত খেতে বসে জল পান করা ঠিক নয় কেন?

ODD বাংলা ডেস্ক: সুস্থ জীবনযাপনের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করতে বলে থাকেন চিকিৎসকরা। জল পানের রয়েছে বিশেষ কিছু উপকারিতা। জল শরীর থেকে দূষিত পদার্থ বের করা, শরীরে অক্সিজেনের জোগান দেওয়ার মতো কাজ করে। ফলে নিয়ম করে প্রতিদিন জল পান করা জরুরি।

তবে জলের সব গুণ পেতে হলে তা খেতে হবে ঠিকভাবে। কয়েকটি নিয়ম না মানলে গ্লাসের পর গ্লাস জল খেয়ে ফেললেও মিলবে না সুফল। বরং প্রাচীন চিকিৎসা শাস্ত্রের মতে, ভুল পদ্ধতিতে জল খেলে উল্টো কুপ্রভাব পড়তে পারে শরীরের ওপর। সেক্ষেত্রে হতে পারে খাবার হজমে সমস্যা।

প্রথমত কোনো ভারী খাবার খাওয়ার মাঝে জল খেতে ‌একেবারেই নিষেধ করা হয়। এমনকি, খেতে বসার ঠিক আগে কিংবা খেয়ে উঠে সঙ্গে সঙ্গে জল খেলেও হতে পারে হজমের সমস্যা। কারণ এ সময়ে শরীরে জল ঢুকে গ্যাসট্রিক জ্যুসের সঙ্গে মিশে যেতে পারে। তার ফলে এর কাজের ক্ষমতা কমে গিয়ে খাবার হজম হতে বেশি সময় লাগতে পারে। তাই খুব তেষ্টা পেলেও হয় খাওয়ার ৩০ মিনিট আগে জল খান, না হলে খাওয়ার আধা ঘণ্টা পর খান। একটু অপেক্ষা করুন। খাওয়ার মাঝে খুব গলা শুকিয়ে গেলে দু’-এক চুমুক জল খেতে পারেন। এই সময়ে যদি হালকা গরম জল খাওয়া যায়, তবে আরো ভালো। হজমে সাহায্য করে গরম জল। শরীরও বেশি আর্দ্র থাকে এমন পানি খেলে।

অন্য সময়ও একেবারে ঢক ঢক করে জল খেয়ে ফেললেও শরীরের জন্য ক্ষতি হতে পারে। জল খেতে হবে ধীরে ধীরে। এক এক ঢোক নিয়ে সাবধানে খেতে হবে। ফলে কোনো বোতল থেকে সব জল না খাওয়াই ভালো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.