আলুর তরকারি খেতে না চাওয়ায় স্বামীকে পেটালেন স্ত্রী! তারপর...

ODD বাংলা ডেস্ক: আলুর তরকারি খেতে না চাওয়ায় স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী, পিটুনি খেয়ে গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ভেঙে গেছে তার কাঁধের হাড়। থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। আহমেদাবাদে ঘটেছে এমনই এক ঘটনা।

আহমেদাবাদের ভাসনা এলাকার সরাইনগরের বাসিন্দা ৪০ বছরের হর্ষদ গোহেল। তাঁর চারটি কন্যাসন্তান রয়েছে। প্রায় সময়ে স্ত্রী তারা গোহেলের সঙ্গে তাঁর দাম্পত্য কলহ লেগেই থাকে। শুক্রবার রাতে হর্ষ তারাকে জিজ্ঞেস করেন, কী রান্না হয়েছে? তারা জানান, আলুর তরকারি রান্না করেছেন। আর সঙ্গে আছে রুটি। আর এতেই গোল বাধে।

এফআইআর-এ হর্ষদ জানিয়েছেন, ‘আমি তখনই মানতে চাইনি। তারাকে জিজ্ঞেস করি আমার শরীরের জন্য আলু ভালো নয় জেনেও কেন ওই আলুর তরকারি রান্না করলে। এ কথা শুনে আমার স্ত্রী রেগে যায়। এর পরই ও আমায় মারতে শুরু করে।’

জানা গেছে, বাদানুবাদ চলাকালীন শৌচাগার থেকে জামা-কাপড় ধোয়ার ব্যাট নিয়ে এসে হর্ষকে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন স্ত্রী তারা। নিজেকে বাঁচাতে চিৎকার করতে শুরু করেন হর্ষদ। শেষ পর্যন্ত প্রতিবেশীরা তাঁকে বউয়ের হাত থেকে উদ্ধার করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.