Odd বাংলা ডেস্ক: চেন্নাইয়ান এফসি এবং ওড়িশা ফুটবল ক্লাবের ম্যাচ শেষ হয়েছে ড্রয়ের মাধ্যমে। তিলক ময়দান স্টেডিয়ামে দুই পক্ষকে ২-২ ব্যবধানে খেলা শেষ করে এক-এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল। ম্যাচের শুরুতেই চেন্নাইয়ান এফসি এগিয়ে গেলেও এরপর ২-১ ব্যবধানে লীড আনে ওড়িশা।
তবে অল্প সময়েই সমতা ফিরে পায় চেন্নাইয়ান এফসি। তিলক ময়দান স্টেডিয়ামে বুধবার ম্যাচ শুরুর ২ মিনিটেই এগিয়ে যায চেন্নাইয়ান এফসি। শায়েদ পাসার দলের হয়ে নারায়ণ দাসের পাস থেকে শুরুতেই গোল করেন রহিম আলি।
পিছিয়ে পড়ার পর অবশ্য আক্রমণ বাড়াতে শুরু করে ওড়িশা। ম্যাচের ১৮ মিনিটেই জোনাথাসের ক্রস থেকে গোল করে ওড়িশাকে সমতা এনে দেন জাভি হার্নান্দেজ। দ্বিতীয়ার্ধের শুরুটা দুরন্ত করে ওড়িশা। ম্যাচের ৫১ মিনিটে জোয়াকিন গার্সিয়ার দল লীড পেয়ে যায়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোনাথাস দুরন্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে দেয় ওড়িশাকে।





Post a Comment