লিগ শীর্ষে থাকা হায়দরাবাদ এফসিকে হারিয়ে আইএসএলের চার নম্বরে উঠে এল মোহনবাগান। আগের ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ড্র করার পর এদিন জয়টা অনেকটা অক্সিজেন দিল হুয়ান ফেরান্দোর দলকে। কারণ আজ হায়দরাবাদকে হারাতে না পারলে প্রথম চারে উঠে আসার লড়াইটা আরও কঠিন হয়ে পরত সবুজ মেরুনের। তারপর ওপর রয় কৃষ্ণা এদিন ১৮ জনের দলেও ছিলেন না। প্রথমার্ধেই মাঠ থেকে তুলে নিতে হয় হুগো বোমাসকে। এই অবস্থায় বাগানের হাল ধরলেন ভারতীয় তারকা লিস্টন কোলাসো । একটা গোল করলেন। একাধিক গোলের সুযোগ নষ্টও করলেন। কিন্তু সব থেকে বড় কথা দলকে তিন পয়েন্টের রাস্তাটা দেখালেন তিনিই। পাশাপাশি টিম ম্যানেজমেন্টকে অনেকটা স্বস্তি দিয়ে গোল পেলেন মনবীর সিং। এবারের লিগের প্রথম ডার্বি ম্যাচের পর থেকে গোলের খরা চলছিল তাঁর পায়ে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)





Post a Comment