আগামিকাল, বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022)। দিল্লির মসনদের রাস্তা এই নির্বাচন থেকেই সুগম হয়ে যাবে বলে, সাত দফার এই নির্বাচন ঘিরে উত্তেজনার শেষ নেই। শাসক ও বিরোধী-দুই পক্ষই জোরকদমে প্রচার চালাচ্ছে জনতার মন জয় করার জন্য। প্রথম দফার নির্বাচনী প্রচারের শেষদিনে কংগ্রেস(Congress)-র সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi) অংশ নিলেন যমুনা পুজোয়। মথুরার বিশ্রাম ঘাটে বৈদিক মন্ত্রোচ্চারণ করেই প্রিয়ঙ্কা উত্তর প্রদেশের জনগণের মন জয় করার শেষ প্রচেষ্টা চালালেন।
আগামী বৃহস্পতিবার উত্তর প্রদেশের ১১টি জেলার মোট ৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মঙ্গলবারই ভোট প্রচারের শেষলগ্নে উত্তর প্রদেশের মিরাট, আগ্রা ও মথুরায় প্রচার সারেন প্রিয়ঙ্কা গান্ধী। মিরাটের মাওয়ানায় তিনি ট্রাক্টরে চেপে দলের প্রার্থী অর্চনা গৌতমের হয়ে প্রচার চালান। রাস্তার দু’পাশে দাঁড়ানো মহিলাদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।





Post a Comment