রাশিয়া কখনই যুদ্ধ চায় না, সবসময় শান্তি চায়: পুতিন



Odd বাংলা ডেস্ক: মস্কোয় জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলৎজের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। ইউক্রেইন সীমান্ত থেকে কিছু রুশ সেনা সরে যেতে শুরু করার পরই পুতিনের সঙ্গে জার্মান চ্যান্সেলরের এই বৈঠক হয়

এরপর শুলৎজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, “আমরা (যুদ্ধ) চাই, নাকি চাই না? যুদ্ধ চাই না বলেই আমরা আলোচনা প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তাব রেখেছি।” কিন্তু রাশিয়ার এই প্রস্তাবে ইতিবাচক কোনও সাড়া মেলেনি বলে তিনি উল্লেখ করেন।

পুতিন বলেন, রাশিয়া নিজেদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে যে দাবি তুলেছিল, তার কোনও ইতিবাচক জবাব পায়নি। তারপরও মস্কো যুক্তরাষ্ট্র এবং নেটো জোটের সঙ্গে ক্ষেপণাস্ত্র মোতায়েনের সীমা এবং সামরিক সচ্ছ্বতা নিয়ে আলোচনার জন্য প্রস্তুত।

তাছাড়া, নেটো এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কিছু বিষয়ও এখনও আছে যেগুলো নিয়ে আলোচনা হতে পারে বলেও পুতিন উল্লেখ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.