সেকি! পরকীয়া স্বামী-স্ত্রীর সুখের জন্য ভালো!
ODD বাংলা ডেস্ক: পরকীয়া- এই শব্দের মাঝেই লুকিয়ে রয়েছে মানব সম্পর্কের অন্যতম নেতিবাচক আখ্যানের গল্প। অনেকসময় এই পরকীয়ার কারণেই ভেঙে যায় অনেক সোনার সংসার। সন্তানেরা হয় অভিভাবকহীন।
কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, দাম্পত্য সম্পর্কে আদতে সুফলই বয়ে আনে পরকীয়া! এই দাবি বিশিষ্ট মনোবিজ্ঞানী অ্যাস্থার পেরেলের। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে ‘কাপল কাউন্সেলিং’করছেন। সেই অভিজ্ঞতা থেকেই তার এই উপলব্ধি।
পেরেল জানান, ‘প্রতিটি মানুষই কোনও না কোনও অবসাদ থেকে পরকীয়ার দিকে ঝোঁকেন। তাদের মধ্যে একটা অপরাধবোধ মনের অবচেতনে হলেও কাজ করে। তবে ৯৯ শতাংশ পরকীয়াই ক্ষণস্থায়ী হয়। পরকীয়া শেষ হওয়ার পরে এই অবৈধ সম্পর্ক প্রেমিক যুগলের মধ্যে একটা অপরাধবোধ এনে দেয়। সেই অপরাধবোধ থেকেই নতুন মোড় নেয় তাদের পুরনো সম্পর্ক। ফলে সেটি হয় আরো মজবুত ও গাঢ়। বলছিলেন পেরেল।
পরকীয়া নিয়ে গোটা একটা বই লিখেছেন পেরেল। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘দ্য স্টেটস অফ অ্যাফেয়ার’নামের সেই বইটি।
সেখানে পেরেল বলছেন, ‘দীর্ঘ সম্পর্কে একঘেয়েমি আসাটা খুব স্বাভাবিক। এক পর্যায়ে যৌনজীবনে অবসাদ চলে আসে। তখন অনেকেই নতুন সঙ্গী বা সঙ্গিনী খোঁজেন। এক্ষেত্রে একসঙ্গে সময় কাটানো, কথা বলা একটা বড় ওষুধ হতে পারে। আমি মনে করি যৌনতা যতটা না শারীরিক, তার চেয়ে অনেক বেশি মানসিক। মানসিক আকর্ষণ ফিরিয়ে আনলেও পরকীয়া ঠেকানো সম্ভব।’
তারমানে কিন্তু এই নয় যে পরকীয়ার ক্ষেত্রে দম্পতিদের উৎসাহিত করছেন পেরেল! তার মতে, পরকীয়ার মাধ্যমে আকর্ষণ ফেরানোর চেয়ে নিজেদের মধ্যকার রসায়নকে কখনো ফিকে না হতে দেওয়াটাই শ্রেয়। নিত্যনতুন উপায়ে সঙ্গীকে খুশি রাখার চেষ্টা থাকা উচিত স্বামী ও স্ত্রী- দুজনের মধ্যেই। তাতেই সত্যিকারের সুখী দাম্পত্য জীবন গড়া সম্ভব!





Post a Comment