ডিম কি হার্টের জন্য উপকারী ?
ODD বাংলা ডেস্ক: ডিম বা এগ একটা অতি আদর্শ খাবার। অনেকে ডিম খেতে ভয় পান। বিশেষ করে যাদের হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি রয়েছে। কিন্তু বিভিন্ন গবেষণা তথ্যে প্রমাণিত হয়েছে, মহান সৃষ্টিকর্তার মানুষের জন্য অপূর্ব দান হচ্ছে ডিম। সস্তায় কম দামে পাওয়া যায় মানসম্মত প্রোটিন এই ডিমে।
বিশেষজ্ঞরা বলছেন, যারা দিনে অন্তত একটা ডিম আহার করবেন তাদের স্বাভাবিকের চেয়ে শতকরা ১১ ভাগ হৃদরোগের ঝুঁকি কম, শতকরা ১২ ভাগ ঝুঁকি কম বুকে ব্যথাজনিত হৃদরোগের, শতকরা ১৪ ভাগ ঝুঁকি কম হার্ট অ্যাটাকের এবং শতকরা ১৮ ভাগ কম ঝুঁকিপূর্ণ হৃদরোগ থেকে মৃত্যুর। শুধু প্রোটিন বা আমিষ নয়, ডিমে আছে ১৪টি অতি জরুরি খাদ্য উপাদান যেমন: ফলিক এসিড, আয়রন, জিংক, কোলিন, ভিটামিন এ, বি১২, ডি এবং ই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ডিমে আছে মাত্র ৭০ কিলোক্যালোরি খাদ্যশক্তি।
তবে গবেষণা রিপোর্টে যা-ই বলুক না কেন, যাদের হার্টে ব্লক আছে বা হৃদরোগ আছে, তারা শুধু ডিমের সাদা অংশ খাবেন, ডিমের কুসুম না খাওয়াই ভালো।





Post a Comment