হাজির কোক স্টুডিওর বাংলা সংস্করণ

অবশেষে বাংলাদেশে পর্দা উন্মোচন করল মিউজিক্যাল ফ্র্যাঞ্চাইজি 'কোক স্টুডিও'। সোমবার রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 'কোক স্টুডিও বাংলা'র যাত্রা শুরু হয়েছে।

অর্ণব, তাহসান, মমতাজ, আঁখি আলমগীরসহ দেশের আরও বেশ কয়েকজন সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে উৎসবমুখর এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রাচ্যনাটের বিশেষ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'ফেসবুকে অর্ণবের সঙ্গে গাউসুল আলম শাওনের একটি পোস্ট দেখে আমি সঙ্গে সঙ্গে তাদের স্টুডিওতে যাই। সেখানে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাহসান ও অর্ণবের সঙ্গীতায়োজন শুনি।'

'কোক স্টুডিও বাংলা আমাদের এই ফেব্রুয়ারিকে সম্মানিত করেছে,' যোগ করেন তিনি।

এই ভাষার মাসে বিশ্বখ্যাত ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশে তাদের এ আয়োজনের পর্দা উন্মোচন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে একই অনুভূতি প্রকাশ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.