‘পরিযায়ী শ্রমিকদের লকডাউন লঙ্ঘনে প্ররোচিত করেছে কংগ্রেস, লোকসভায় আক্রমণ মোদীর

Odd বাংলা ডেস্ক: বাজেট অধিবেশেনর শেষ দিনে রাষ্ট্রপতির বক্তৃতার উপর ‘ধন্যবাদ জ্ঞাপন’ পর্বে কংগ্রেসকে কার্যত তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতিমারির সময় সংকীর্ণ রাজনীতির দায় কংগ্রেসের উপর চাপান নমো। তাঁর দাবি, আগামী ১০০ বছরেরও হাত শিবির ক্ষমতায় ফিরতে পারবে না। এমনকী, হাত শিবিরকে ‘টুকরে টুকরে গ্যাং-য়ের নেতা’ বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটিকে আক্রমণে গান্ধী, নেহেরুর নাম তুলে ধরেন তিনি। তুলে ধরেন গত প্রায় ৮ বছরের কেন্দ্রের কাজের খতিয়ান।

বক্তব্যের শুরুতেই এদিন প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শুরু করেন নরেন্দ্র মোদী। তারপরই তাঁর আমলে দেশের উন্নয়নের নানা খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.