স্নানের সময় এই ভুলগুলো একদমই করবেন না

ODD বাংলা ডেস্ক: শিরোনাম দেখে হয়তো ভাবছেন স্নান করায় কী এমন জটিলতা থাকতে পারে, যাতে বড়সড় ভুল হয়ে যাবে! এই ভুল কিন্তু আমার আপনার সবারই হয়। এর ফলে যে ক্ষতি হয়, তা কিন্তু মোটেও অবহেলার নয়। তাই স্নানের সময় এই ভুলগুলো আর করা যাবে না। হার্ভার্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা মনে করেন, স্নানের সময় এই ভুলগুলোর কারণেই অনেক সময় মানুষ স্ট্রোকের মতো মারাত্মক ঝুঁকিতে পড়ে যান। চলুন জেনে আসি ভুলগুলো।

> হার্ভার্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের মতে, বাথটাবে গরম জল দিয়ে স্নান করলে তা রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। আসলে গরম জলে স্নান করলে শরীরে জলের কারণে হৃৎপিণ্ডে পাম্প করা রক্তের পরিমাণও বেড়ে যায়, যার কারণে হার্টও ভালো কাজ করে।

> স্নানের পর সারা গায়ে ময়শ্চারাইজার লাগাতে খুব বেশি দেরি করবেন না। গা ভেজা থাকতে থাকতেই গায়ে লোশন লাগিয়ে ফেলুন। তাহলেই ত্বক নরম থাকবে।

> হার্ভার্ড ইউনিভার্সিটির জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, যারা প্রতিদিন স্নান করে হৃদরোগের ঝুঁকি ২৮ শতাংশ কমে যায়। গবেষণায় আরও দেখা গিয়েছে রোজ স্নান করলে স্ট্রোকের ঝুঁকি ২৬ শতাংশ কমে যায়। ৩০ হাজার মানুষের উপর এই গবেষণা করা হয়।

> স্নানের সময় সঠিক সাবান বেছে নিন। ময়শ্চারাইজার যুক্ত সাবান ব্যবহার করুন। খুব বেশি সাবান মাখলেও ত্বক খারাপ হয়ে যায়।

> সাবান মাখার পর ভালো করে তা ধুয়ে ফেলুন। সাবানের ফেনা যেন গায়ে লেগে না থাকে। শ্যাম্পু করার পর চুলও ভালো করে ধোবেন। সাবান বা শ্যাম্পু লেগে থাকলে ড্যানড্রাফ, অ্যাকনে দেখা দিতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.