খারাপ সময় অব্যাহত ইস্টবেঙ্গলের, কেরলের কাছে ১-০ গোলে হার

Odd বাংলা ডেস্ক: আইএসএলে ফের টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হলো এসসি ইস্টবেঙ্গল। মারিও রিভেরার দলকে আজ তিলক ময়দানে ১-০ গোলে হারাল কেরালা ব্লাস্টার্স। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৯ মিনিটে জয়সূচক গোলটি করেন এনেস সিপোভিচ। দ্বিতীয়ার্ধে লাল হলুদের সহজতম সুযোগটি নষ্ট করেন ফ্রান সোটা। কুলিং ব্রেকের পর একাধিক পরিবর্তন করেও পরাজয় এড়ানো যায়নি। 

প্রথমার্ধে দুই দলই সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেনি। ১৩ মিনিটে আদ্রিয়ান লুনার বাড়ানো বলকে জালে জড়াতে ব্যর্থ হন কেরালার জর্জ পেরেরা দিয়াজ। হীরা মণ্ডল ক্লিয়ারেন্স করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও সাহাল সামাদ গোল করার সুযোগ হাতছাড়া করেন। ৪২ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল লাল হলুদ। আন্তোনিও পেরোসেভিচ গোলের কাছে দারুণ পাস বাড়ালেও তা জালে জড়াতে পারেননি রাহুল পাসওয়ান। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পাওয়ার তাগিদ দেখাতে থাকে কেরালা ব্লাস্টার্স। কর্নারে মাথা ছুঁইয়ে কেরালাকে ৪৯ মিনিটের মাথায় এগিয়ে দেন সিপোভিচ, মহম্মদ রফিক মার্কার থাকলেও স্রেফ উচ্চতাকে কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করে যান তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.