প্রেসলির টানেই ‘গোল্ড ম্যান’ বাপ্পি লাহেড়ী



 ODD বাংলা ডেস্ক: উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীত শিল্পী বাপ্পী লাহেড়ী। গানের মাধ্যমে ভক্তদের মনে জায়গা করে নেয়া এই শিল্পী নিজেও ছিলেন অনেক কিংবদন্তীর ভক্ত। যাদের কে জীবদ্দশায় অনূসরণ করেছেন তিনি। তাদের গান, ব্যক্তিজীবনসহ সবকিছুই ছিল তার পছন্দের তালিকায়। নিজেও পছন্দ করতেন সানগ্লা,স্বর্ণ এবং দামী পোশাক পরতে।


বাপ্পী লাহেড়ীর স্বর্ণের প্রতিছিল অন্যরকম এক ভালোবাসা। সবসময় নিজেকে স্বর্ণের ভারী গহনা দিয়ে মুড়িয়ে রাখতে পছন্দ করতেন তিনি। গলায় মোটা স্বর্ণের চেইন, ব্রেসলেট, আংটিতে ভরে থাকতো তার অঙ্গ। এটা তার প্রধানতম বৈশিষ্ট্য ছিল। এজন্য তাকে বলা হয় বলিউডের ‘গোল্ডেন ম্যান’।


এ নিয়ে বাপ্পী লাহেড়ীকে প্রশ্নের সম্মুক্ষীন হতে হয়েছিল অনেক বার। হাসির ছলে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন জানিয়েছেন স্বর্ণের প্রতি তার ভালবাসার কথা।


ভারতীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে একবার বাপ্পি বলেছিলেন, গহনার প্রতি ভালোবাসার প্রধান কারণ ছিলেন মার্কিন মিউজিশিয়ান এলভিস প্রেসলির দ্বারা অনুপ্রাণিত। লাহিড়ী বলেছিলেন, ‘মার্কিন গায়ক এলভিস প্রেসলি সোনার হার পরতেন। আমি প্রেসলির বড় ভক্ত ছিলাম। আমি ভাবতাম, যদি কোনো দিন সফল হই, তাহলে নিজের অন্যরকম ভাবমূর্তি গড়ে তুলব। ঈশ্বরের আশীর্বাদে সোনার মাধ্যমে সেটা করতে পেরেছি। আগে লোকে ভাবত, আমি সবাইকে দেখানোর জন্যই সোনার গয়না পরি। কিন্তু সেটা ঠিক না। সোনা আমার কাছে পয়া। আমার এগিয়ে যাওয়ার সাহস।’ তার কথায় সোনার গয়না পরা খুব সৌভাগ্যের বস্তু ছিল তার কাছে। তাই সেটিও একটি কারণ ছিল বলে জানান লাহিড়ি।


সেই সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন জানিয়েছিলেন, তার কাছে যত ধরনের সোনার গয়না, বিশেষ করে বিভিন্ন ধরনের চেইন ও আংটি সংরক্ষিত রয়েছে, তা অনেক গয়নাপ্রেমী নারীদের কাছেও নেই। ভারতীয় সিনেমা ডিস্কো ঘরানার সংগীতের প্রবর্তকও বলা হয় বাপ্পি লাহিড়িকে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৫২ সালের ২৭ নভেম্বর তার জন্ম। তার আসল নাম অলোকেশ লাহিড়ী। তার মা-বাবা দুজনেই ছিলেন সংগীতশিল্পী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.