মঙ্গলবার ‘লোক কল্যাণ সঙ্কল্পপত্র’ নামে প্রকাশিত এই ইস্তাহার প্রকাশ করা হয়েছে। সেখানে কৃষকের স্বার্থে একাধিক ঘোষণা রয়েছে। কলেজ পড়ুয়াদের জন্য রাখা হয়েছে রানি লক্ষ্মীবাঈ যোজনার কথা। পাশাপাশি রাজ্যের প্রবীণ নাগরিক, বিশেষ করে বৃদ্ধাদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি।
ভূমিহীন কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PMKISAN) প্রকল্পের পরিমাণ দ্বিগুণ করার কথা বলা হয়েছে ইস্তাহারে। কৃষকদেরও বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। প্রতিশ্রুতিতে রয়েছে মহিলাদের কথা। ছাত্রীদের এবং কর্মজীবী মহিলাদের স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এ ছাড়া ইউপিএসসি (UPSC) এবং পিএসসি (PSC)-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন মহিলা শিক্ষার্থীদের বিনামূল্যে কোচিং দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি।





Post a Comment