ভারতীয়দের জন্য আরও সুযোগ বাড়ছে কানাডায়

Odd বাংলা ডেস্ক: একটা সময় ছিল, যখন বেন জনসনের মতো অ্যাথলিটদের সুবাদে কানাডাকে চিনত বিশ্ববাসী। এখন কানাডা বললেই, বিশ্বের সাধারণ মানুষের চোখে ভেসে ওঠেন জাস্টিন ট্রুডো । কানাডার এই প্রধানমন্ত্রী বিশ্বের আর পাঁচটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মতো নন। তাঁর স্পষ্ট কথা, স্বচ্ছ এবং মানবিক দৃষ্টিভঙ্গী বারবার ট্রুডোকে বিশ্ববাসীর কাছে আলাদা করে চিনিয়ে দিয়েছে।

এবার যেমন ট্রুডোর নেতৃত্বাধীন কানাডা সরকারের ঘোষণা এক নতুন ভবিষ্যতের সন্ধান দিতে চলেছে বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোকে। কানাডার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তাঁর সরকার আরও বহু বিদেশি পরিযায়ী শ্রমিককে সেদেশে কাজ করা এবং থাকার সুযোগ দেবেন। বিশ্বের বিভিন্ন দেশ যখন পিছিয়ে পড়া দেশগুলোর মানুষদের সেদেশে যাওয়া ঠেকাতে ভিসানীতি কড়া করেছে। সেই সময় ট্রুডোর এই আগলখোলা ঘোষণা নিঃসন্দেহে উন্নয়নশীল এব অনুন্নত দেশের উন্নতিকামী যুবশ্রেণির কাছে এক বড় প্রাপ্তি।

ঠিক কী বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী? তিনি বলেছেন, আগামী তিন বছরে তাঁর সরকার বিদেশ থেকে আরও ১৩ লক্ষ শ্রমিকের আমদানি করবে। অন্য অনেক দেশ হলে হয়তো বলত, পিছিয়ে পড়া বিভিন্ন রাষ্ট্রকে সাহায্য করার জন্য তাঁরা এই শ্রমিক আমদানি করার কথা ভাবছেন। কিন্তু, ওই যে, ট্রুডো একদম আলাদা। তিনি বলেছেন, অতিমারী পরবর্তী পরিস্থিতিতে কানাডার উন্নয়নের জন্য ওই শ্রমিকদের দরকার। সেই জন্যই তাঁর সরকার বিদেশ থেকে শ্রমিক আমদানির কথা ভাবছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.