সংসদে দীর্ঘ বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবারের সেই বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল কংগ্রেসকে (Congress) আক্রমণ। নেহরুর বক্তব্য উদ্ধৃত করেও আক্রমণ শানিয়েছেন তিনি। বুধবার মোদীর সেই বক্তব্যের জবাব দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন বলেই এ কথা বলছেন। নেহরু প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘আমার প্রপিতামহ দেশের জন্য কাজ করেছিলেন, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। প্রধানমন্ত্রীর থেকে আমার প্রপিতামহের জন্য কোনও সার্টিফিকেট লাগবে না।’ পাশাপাশি, রাহুল গান্ধীর দাবি, তিনি সংসদে যে সব অভিযোগ তুলেছেন, সেগুলি গুরুত্ব দিয়ে দেখা উচিৎ মোদীর। বুধবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন তিনি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)





Post a Comment