কখনও ছেলে, কখনও মেয়ে; বদলে যায় পরিচয়
ODD বাংলা ডেস্ক: ইংল্যান্ডে এমন একজন ব্যক্তি আছেন যিনি সকালে উঠে স্থির করেন যে আজকের দিনে তার নারীদের মতো অনুভাব হচ্ছে নাকি পুরুষের মতো। ওই দিন সকালে তার যেমন অনুভব হয় সেই দিনে তিনি তেমনই হয়ে যান। এই ব্যক্তির নাম রেয়ান ইউগলি। ইংল্যান্ডের মেডস্টোনের ২২ বছরের রেয়ান উভলিঙ্গ ব্যক্তি।
যারা নারী বা পুরুষ হওয়া সত্ত্বেও যাদের ভেতরে নারী ও পুরুষের উভয়ের বাস তারাই সাধারনত উভলিঙ্গ হয়ে থাকেন। এদের কিছু স্বভাব ও পছন্দ নারীদের মত আবার বাকিটা পুরুষের মতো হয়। রেয়ান তার নারী রূপের নাম দিয়েছে রিয়া। তার যেদিন নারীদের মত অনুভব হয় সেদিন তার সাজপোষাক, চলন, কথার ধরণ সবই মেয়েদের মতই হয়। আবার যেদিন পুরুষের মত অনুভব করে সেদিন যে কোনও সাধারন পুরুষের মতই সে ঘুরে বেড়ায়৷। রেয়ান জানিয়েছে, তার মহিলার রূপের কারণে যে মেয়েরা তার সঙ্গে সম্পর্ক গড়েছিল তারা তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু বর্তমানে নিজের আসল ভালবাসা খুঁজে পেয়েছে রেয়ান। রেয়ানের বর্তমান প্রেমিকা কিস্টাল গ্রিগস জানিয়েছেন, রেয়ানের রূপ পরিবর্তন নিয়ে সে একেবারেই চিন্তিত নয়। কিস্টাল রেয়ানের সঙ্গে পছন্দ করে ও রেয়ানের সঙ্গেই থাকতে চায়।





Post a Comment