অবশেষে বিজেপি ছেড়ে কংগ্রেসে সুদীপ রায় বর্মন, আশিস সাহা

 পদ্ম ছেড়ে ফের ‘হাত’ ধরলেন সুদীপ রায় বর্মন, আশিস সাহা। বিজেপি ছাড়ার পর থেকেই ত্রিপুরার এই দুই বিধায়কের কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জল্পনা জোরাল হয়েছিল। মঙ্গলবার সকালেই রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন সুদীপ রায় বর্মন ও আশিস সাহা। এরপরই কংগ্রেসে ফেরার কথা ঘোষণা করেন তাঁরা। একেবারে কংগ্রেসের উত্তরীয় গলায় ঝুলিয়ে দেখা যায় তাঁদের। রাহুলের বাড়িতে এদিন উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রাও। কংগ্রেসে যোগ দেওয়ার পর সংবাদসংস্থা এএনআইকে সুদীপ রায় বর্মন জানান, আরও বহু বিজেপি বিধায়ক দল ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু সময়ের অপেক্ষা। প্রত্যেকেরই মোহভঙ্গ হয়েছে বলে দাবি ত্রিপুরার প্রাক্তন এই মন্ত্রীর। আশিস কুমার সাহা ও সুদীপ রায় বর্মন দু’জনই সোমবার ত্রিপুরা বিধানসভা ও বিজেপির প্রাথমিক সদস্যপদ ছাড়েন। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি এবার ‘ঘরওয়াপসি’র পথে হাঁটবেন তাঁরা? দেখা গেল তেমনটাই হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.