গাঙ্গুবাইয়ের ছেলে: মা পতিতা ছিলেন না
ODD বাংলা ডেস্ক: আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘গাঙ্গুবাই’ এখন বলিউডের টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। ট্রেলার মুক্তির পর থেকেই সিনেমা নিয়ে চলছে নানা আলোচনা। তবে এবার বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় ঘি ঢাললেন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির ছেলে বাবু রাওজি শাহ এবং নাতনি
গত বছর মুম্বাই কোর্টে ‘গাঙ্গুবাই’ সিনেমার বিরুদ্ধে আবেদন করেন বাবু রাওজি। কোর্টে তলব করা হয় পরিচালক সঞ্জয় লিলা বানসালি ও অভিনেত্রী আলিয়া ভাটকে। যদিও পরবর্তী সময়ে বোম্বে হাইকোর্ট গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির মুক্তি স্থগিত করতে অস্বীকার করেন। শুধু তাই নয়, ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশও দেওয়া হয়েছে। মামলাটি এখন বিচারাধীন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে গাঙ্গুবাইয়ের ছেলে বাবু রাও খোলামেলা কথা বলেন এ ব্যাপারে। তিনি বলেন, ‘আমার মাকে পতিতা বানিয়ে দিয়েছে সিনেমায়। মানুষ এখন মাকে যা-তা কথা বলছে।’ গাঙ্গুবাইয়ের পারিবারিক উকিল নরেন্দ্র জানান, ২০২০ সাল থেকে গাঙ্গুবাইয়ের পরিবারের সদস্যরা লুকিয়ে পালিয়ে বাঁচছেন, যখন তারা জানতে পারেন গাঙ্গুবাইকে নিয়ে সিনেমা বানানো হচ্ছে। তিনি আরও বলেন, গাঙ্গুবাইকে কেন সমাজকর্মী না দেখিয়ে পতিতা হিসেবে সিনেমায় দেখানো হচ্ছে–এ বিষয়ে নানা প্রশ্ন উঠে আসছে।
গাঙ্গুবাইয়ের নাতনি ভারতীও সিনেমা কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তার পরিবারের অমতে শুধু অর্থের লোভে তার পরিবারের বদনাম করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘যেখানে আমার দাদি সারা জীবন যৌনকর্মীদের কল্যাণে কাজ করেছেন, সেখানে তারা আমার দাদিকে কিসে পরিণত করে দিয়েছেন!’
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অটোবায়োগ্রাফিক্যাল সিনেমা গাঙ্গুবাই ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।





Post a Comment