গাড়িকে হেলিকপ্টারের রূপ, ভাড়া ১৫ হাজার টাকা

 


ODD বাংলা ডেস্ক: এবার ন্যানো গাড়ি দিয়ে বানিয়ে ফেলেছেন আশ্চর্য এক হেলিকপ্টার। এমনিতেই বিয়ের মৌসুম। এখন আবার বিয়ের নতুন প্রবণতা হল অভিনব থিমের বাহার। বিবাহিত দম্পতিরা কেউ রথে যাত্রা করছেন, কেউ ঘূর্ণায়মান প্ল্যাটফর্মে, কোনো জুটিকে দেখা যাচ্ছে দোলনায়। আর ইদানীং চাহিদা বেড়েছে হেলিকপ্টারের। তবে হেলিকপ্টার ভাড়া তো আর কম নয়। তাই অনেকেরই সাধ থাকলেও সাধ্যে কুলায় না।


আর এই অবস্থায় ভারতের বিহার রাজ্যের এক মেকানিক একটি অভিনব কাজ করেছেন। ‘জুগাড় প্রযুক্তি’ কাজে লাগিয়ে তিনি একটি টাটা ন্যানো গাড়িকে হেলিকপ্টারে রূপান্তরিত করেছেন। তার লক্ষ্য ছিল সেই ন্যানো হেলিকপ্টার বিয়ের জন্য ভাড়া দেয়া।


এদিকে ইন্ডিয়া ডট কমের প্রতিবেদন অনুযায়ী ওই মেকানিক বিহারের বাগাহার বাসিন্দা। নাম গুড্ডু শর্মা। ন্যানো গাড়িটিকে হেলিকপ্টারে রূপান্তর করতে দুই লাখ টাকা খরচ হয় তার। তবে তার বিনিয়োগ সার্থক হয়েছে। মানুষ তার হেলিকপ্টার ভাড়া নিচ্ছেন। ট্রিপ প্রতি মাত্র ১৫ হাজার টাকার বিনিময়েই সেটি ভাড়া দিচ্ছেন গুড্ডু।


জানা যায়, ন্যানো হেলিকপ্টারে, হেলিকপ্টারের মতো সবই রয়েছে, তবে ওড়ে না রাস্তায় চলে। গাড়িটি একেবারে হেলিকপ্টারের মতোই দেখতে। মাথার উপরে বনবন করে ঘোরে কপ্টারের ব্লেড। পিছনে লেজেও লাগানো আছে ছোট মাপের প্রপেলার। বিয়ের দিন, কপ্টারটিকে এলইডি লাইট দিয়ে সাজানো হয়। বর-কনের যেন মনে হয়, তারা হেলিকপ্টারেই ভ্রমণ করছেন সেভাবেই সাজানো হয়েছে সবকিছু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.