ফটোগ্রাফি ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় ড্রোন

 


ODD বাংলা ডেস্ক: বর্তমান সময়ে প্রযুক্তি ও তার ব্যবহার এমন এক স্থানে পৌঁছে গেছে, ছবি তোলার জন্য এখন অত্যাধুনিক মোবাইল ফোন কিংবা ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন নেই। একটি ড্রোন থাকলেই কেল্লাফতে! বাতাসে ভাসিয়ে দিয়ে সুবিধাজনক স্থানে সঠিক ফ্রেমিং এর মাঝে পারফেক্ট ক্লিক করলেই হলো। তবে ড্রোন এখন শুধুই ফটোগ্রাফির মধ্যে থেমে নেই। আজকাল ড্রোনের ব্যবহার হয় নানা কাজে। জার্মানির ব্রাউনশোয়াইগ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রতিনিয়ত ড্রোনের নতুন ব্যবহার খুঁজে বের করছেন।

চলুন আজ জেনে নেই ফটোগ্রাফি ছাড়াও কী কী কাজে ব্যবহার হয় ড্রোন....


গবেষণা কাজে


ড্রোনের কারণে গবেষণা কাজে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে কম খরচে এমন অনেক গবেষণা করা হচ্ছে যা আগে সম্ভব ছিল না। বিভিন্ন প্রকার সার্ভে করতে ড্রোন ব্যবহার হচ্ছে।


প্রাণীর জীবন রক্ষা ও প্রজননে ড্রোন


হাজার হাজার প্রাণীর জীবনও বাঁচাচ্ছে ড্রোন।  ইদানিং অনেক দেশে খর কাটার আগে ড্রোন ব্যবহার করে দেখে নেয়া হয় সেখানে কোনো প্রাণীর বাচ্চা আছে কি না। পাশাপাশি প্রাণীদের দেহের তাপমাত্রা মাপতে পারে ড্রোন। ফলে প্রাণীর অসুস্থ্যতা নির্ধারণ করা সম্ভব হচ্ছে। এতে প্রাণীদের চিকিৎসা ব্যবস্থা দেয়া সহজ হয়। এ ছাড়া হরিণ সাবককে খুঁজে পাওয়া, বাঘ গণনাসহ বিশ্বের অনেক দেশেই প্রাণীর প্রজনন মনিটরিং করতে আজকাল ড্রোন ব্যবহার হচ্ছে।


স্কান, অনুসন্ধান, উদ্ধার ও নজদারি


ভবনসহ অনেক কিছুই স্কান করছে অধুনিক ড্রোন। এতে মজবুত হচ্ছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। সহজ হচ্ছে অপরাধী শনাক্ত করার কাজ। ড্রোন টেকনোলজি মূলত শুরুর দিকে সামরিক- সেনাবাহিনীর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। গোয়েন্দাগিরির কাজে, শত্রু পক্ষের উপর নজরদারি করতে। আক্রমণ কাজ পরিচালনা করতে ইত্যাদি। কিন্তু ড্রোন প্রযুক্তি এখানে থেমে থাকে নি সে তার উড়ার ক্ষমতা ও দূর থেকে নিয়ন্ত্রণ করার সুবিধাসহ অন্যান্য দিকের জন্য সর্বত্র ছড়িয়ে গেছে। এখন ড্রোন অনুসন্ধান ও উদ্ধার, নজদারিসহ নানা কাজে ব্যবহার হচ্ছে। ড্রোন ব্যবহার করে প্রাণী হত্যাও বন্ধ করা সম্ভব।  


শুটিং


এক সময় আকাশ থেকে কোন মুভি বা ভিডিও এর ছবি তোলার সময় হেলিকাপ্টারের সাহায্যে নিয়ে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে উঁচু থেকে ভিডিও রেকর্ড করত। আর এই প্রসেসটা ছিল অনেক জঠিল এবং সেই সাথে প্রাণ ঝুঁকির আশঙ্কা থাকত কিন্তু ড্রোন প্রযুক্তি আসার পর এটি দূর ঐ আকাশ থেকে ভিডিও বা ছবি তোলা সহজ হয়ে গেছে। এখন মাটিতে থেকে রিমোর্ট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে সহজেই নির্দিষ্ট দূরত্ব থেকে ছবি ও ভিডিও তোলা যায়।


আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ


বিশ্বব্যাপী কৃষিকাজ, কৃষি উন্নয়ন, আবহাওয়ার তথ্য সংগ্রহ, আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ, পরিবেশ ও ফসলের পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার হচ্ছে। এ ছাড়া মশার ওষুধ ও কীটনাশক স্প্রেসহ নানা কাজে মানুষবিহীন আকাশযান ড্রোন ব্যবহার হচ্ছে।



ট্রাফিক পর্যবেক্ষণ


ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণে নগরীর বিভিন্ন স্থানে উড়ানো হচ্ছে ড্রোন।


নির্মাণ কাজ পরিদর্শন


যেকোনো ভবন  নির্মানের সময় ভবনের শ্রমিকরা কাজ করছে কিনা, কোনো অংশ ভেঙে যাচ্ছে কিনা, নকশা থেকে কোনো পরিবর্তন এসেছে কিনা তা নির্ণয়ে সহায়তা করতে পারে ড্রোন।  


মালামাল পরিবহন


ব্যক্তিগত বা ব্যবসায়িকসহ অনেক ক্ষাত্রে অবদান রাখছে ড্রোন। ব্যবসায়িক ক্ষেত্রে ও ড্রোনের ব্যবহার শুরু হয়েছে, ড্রোন আকাশ পথে যাতায়াত করে বলে এখানে ট্রাফিক জ্যাম্পের মতো সমস্যা থাকে না যার ফলে সহজেই এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায়। এই জন্য অনেক প্রতিষ্ঠান মালামাল পৌঁছে দেওয়ার জন্য ড্রোন প্রযুক্তি ব্যবহার করে থাকে উন্নত দেশ গুলোর কিছু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.