মুখ দিয়ে লিখেই ইঞ্জিনিয়ার হতে চায় সেই উজ্জ্বল
ODD বাংলা ডেস্ক: জন্ম থেকেই উজ্জ্বল একজন শারীরিক ও বাকপ্রতিবন্ধী। চলাফেরা খাওয়া-দাওয়া কোন কাজ অন্যের সহায়তা ছাড়া সম্পন্ন করতে পারে না। তবে এইচএসসি পাশ করে তাক লাগিয়ে দিয়েছে জুবারের নামের এক প্রতিবন্ধী শিক্ষার্থী।
২০২১ সালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় জোবায়ের হোসেন উজ্জ্বল। নিজের সাফল্যে আত্মহারা অদম্য এই শিক্ষার্থী। কম্পিউটার ইঞ্জিনিয়ার স্বপ্ন তার।
হাত-পা থাকলেও তাতে কোনো শক্তি নেই। স্পষ্টভাবে কথাও বলতে পারে না। শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে যুদ্ধ করে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। মুখ দিয়ে উত্তরপত্র লিখে এইচএসসি পরীক্ষায় ৪.৫৮ পয়েন্ট নিয়ে কৃতিত্বের সঙ্গে কৃতকার্য হয়েছে।
জোবায়ের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বড় হযরতপুর গ্রামের কৃষক জাহিদ সারোয়ারের ছেলে। তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। জন্মের পর থেকে নানা রকম শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে বেড়ে ওঠে উজ্জ্বল।
নিজ বিছানাকে শ্রেণিকক্ষ বানিয়ে দিনরাত মুখে কাঠি নিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে চলত পড়াশোনা। শুধু তাই নয়, মুখ দিয়ে মোবাইল ফোন চালিয়ে অনলাইনে ক্লাসও করত। মুখে কাঠি নিয়ে কিবোর্ডে আঁচড় ফেলে কম্পিউটারে টাইপ করত হরহামেশাই।





Post a Comment