এই ছবিতে গোলাপী হার্টের চিহ্ন খুঁজে বার করতে পারলে বদলে যেতে পারে প্রেমজীবনের ভাগ্য, বলছেন নেটিজেনরা

 


ODD বাংলা ডেস্ক: ভালবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে, আর সেই দিনের কয়েকদিন আগে থেকেই একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে নাকি লুকিয়ে রয়েছে একটি ভালবাসা হৃদয়ের চিহ্ন বা হার্ট সাইন। আর সেই হার্ট সাইন খুঁজে বার করতে পারলেই নাকি পাল্টে যাচ্ছে প্রেম জীবনের ভাগ্য, সেই কারণেই বিপুল ভাইরাল হয়েছে এই ছবিটি। সকলেই খুঁজতে শুরু করেছেন এই ছবির মধ্যে কোথায় লুকিয়ে আছে হার্ট সাইন।


ছবিটি ভাল করে লক্ষ্য করলেই দেখতে পাবেন এটি আসলে একটি ভালবাসার দিনের ছবি। ইন্টারনেটে এই ছবিটি ভাইরাল হয়েছে। ছবিতে রয়েছে অসংখ্য ফুল আর আছে ভালবাসার চিহ্ন। পশুকূলের ভালবাসার ছবি এখানে দেখানো হয়েছে। কিন্তু এই ফুলের বাগানের মধ্যেই লুকিয়ে রয়েছে গোলাপী রঙের একটি ছোট হার্ট বা হৃদয়ের চিহ্ন। আর সেটি খুঁজে বার করতে পারলেই নাকি পাল্টে যাচ্ছে ভাগ্য।


কোথায় রয়েছে সেটি? আপনার দৃষ্টিশক্তি যদি শক্তিশালী হয়, তাহলে সহজে নজর দিলেই দেখতে পাবেন। ছবিটির ওপরের দিকটি একটু ভাল করে খুঁজে দেখুন। দেখতে পাচ্ছেন একটি সাদা পাখির ছবি, যে পাখির ঠোঁটটা হলদে। এ বার ধীরে ধীরে তার মাথার উপরে উঠে যান। সামান্য একটু উপরে উঠলেই আপনার কার্যসিদ্ধি হবে। ফুলের মধ্যে খুঁজে পাবেন গোলাপী হৃদয়ের চিহ্ন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.