সময়মতো ফুল না ফোটায় ফুল চাষীদের কারাদণ্ড দিলেন কিম জং
ODD বাংলা ডেস্ক: উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বরাবরই আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন তিনি।ডেইলি এনকে’র বরাতে মিরর প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি ছিল কিমের বাবার জন্মদিন। কিমজংগিলিয়াস ফুল দিয়ে বাবার মূর্তি এবং ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম।
গ্রিন হাউসের ম্যানেজার হান ছবির ওখানে হাজির হয়েছিলেন ঠিকই, কিন্তু ফুল নিয়ে হাজির হতে পারেননি। কেননা সময়মতো গাছে ওই ফুল ফোটাতে তিনি ব্যর্থ হয়েছিলেন। বাবার স্মৃতিতে যে ফুলের নামকরণ করা হয়েছে, সেই ফুল হাতের কাছে না পেয়ে ভয়ানক রেগে যান কিম।
এর পরই গ্রিন হাউসের ম্যানেজার হান এবং তার সমস্ত ফুল চাষীকে ছ’মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিম।
দ্য মিরর এ তথ্য জানিয়েছে।
কিমের বাবা জং-ইলের নামানুসারে ওই বিশেষ প্রজাতির ফুলের জন্য উপযুক্ত আবহাওয়ার প্রয়োজন। গ্রিন হাউসে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করা হয় নর্থ কোরিয়ায়।





Post a Comment