‘বিশ্বের সবচেয়ে দামি রান্নাঘর’
ODD বাংলা ডেস্ক: নতুন নতুন রান্না কার না পছন্দ। অনেকে (রান্না) করতে আবার অনেকে শিখতে আবার অনেকে নিত্য নতুন রান্না খেতে বেশ পছন্দ করেন। মূলত রান্না এক ধরণের হস্ত শিল্প। যার হাতের নৈপুণ্য যত ভালো, সে তত ভালো রাঁধে, এটা খুব স্বাভাবিক। আবার অনেকেই পুরো সময়টা রান্না ঘরে পার করেছেন কিন্তু তার রান্না কেউই পছন্দ করেন না এমন লোকই কিন্তু কম নয়।
যার হাতের যাদু যত ভালো, সে তত ভালো রান্না করে সেটা যেমন সত্য, ঠিক তেমনি উপযুক্ত মসলা তৈল ব্যবহার করা না হলে সেই রান্না খাওয়া কষ্টকর, সেটাও চরম সত্য। তাই মাথায় রাখতে হবে শুধু ভালো রাঁধুনি হলে চলবে না, রান্নার সময় মরিচ মসলা ছাড়াও বিভিন্ন উপদান পরিমাণ মতো ব্যবহার করতে হবে, তাহলে ওই রান্নাটি খাওয়ার উপযোগী হবে।
রান্না করার সময় অবশ্য নিজের মন মানসিকতাকে সে কাজে ব্যস্ত রাখতে হবে, তাহলে ভালো রান্নার কষ্ট সফল হবে। তবে এই রান্না শিল্প শুধু ঘরের কোনায় নেই এখন বরং তা ছড়িয়ে পড়েছে সর্বত্র। একটু বুঝিয়ে বলি, আগে রান্না করা হত শুধু পরিবারের বা আত্নীয়দের জন্য তবে এখন রান্নার প্রতিযোগিতা হয় পুরো পৃথিবীজুড়ে। বিভিন্ন টিভি চ্যানেলে রান্না বিষয়ক অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন, রান্না নিয়ে কী না হয় এখন!
নিজের যোগ্যতাকে প্রমাণ করতে মেয়েদের পাশাপাশি ছেলেরাও এই রান্নার প্রতিযোগিতায় অংশ নেয়। সেখানে প্রতিযোগীদের প্রথম-দ্বিতীয়-তৃতীয় নির্ণয় করতে আবার বসানো হয় বড় বড় আন্তর্জাতিকমানের শেফদের। যারা নিজেরাই বহু বছর ধরে রান্না করেছেন আবার এখন বিচারক হিসেবে কাজ করছেন। তাদেরই একজন ভারতের বিকাশ খান্না। যিনি আজকের আলোচনার অতিথি।
বিকাশ খান্না নিজের জীবনের প্রায় ৩০টা বছর সারা বিশ্বের নানা রান্নাঘরে কাটিয়েছেন। তিনি নিজেই এই নিয়ে বেশ গর্ববোধ করেন। গণমাধ্যমে রান্না বিষয়ে বিভিন্ন সময় তিনি বলেছেন, সারা বিশ্ব জুড়ে বিভিন্ন রকমের রান্নাঘরের ভেতরে ৩০টা বছর অতিবাহিত করেছেন তিনি, অনেক সুস্বাদু খাবার খেয়েছেন। এমন না শুধু খেয়েছেন, বহু বছর তিনি রান্নাও বানিয়েছেন।
বর্তমানে অবশ্য তেমন রান্না করেন না বিকাশ কান্না। তবে বিভিন্ন রান্নাঘরের ছবি ও বিভিন্ন মানুষের রান্না খাওয়া এখন তার শখ। তবে শখ মিটাতে গিয়ে এবার একটু ভিন্ন কাজ করে বসেছেন তিনি। সম্প্রতি বিকাশ খান্না একটি রান্নাঘরের ছবি তুলেছেন তার মধ্যে থেকে সেরা ছবিটি তিনি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এদিকে, ছবিটি পোস্ট করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে, তবে কোন সমালোচনার ঝড় নয় বরং প্রশংসার ঝড়। ছবিটি দেখা গেছে, যে বাড়িতে রান্না খেতে গেছেন বিকাশ খান্না, সে বাড়ির রান্না ঘরের একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, রান্নাঘরে একজন মা রান্না করছেন, আর সে সময় ছেলেকে পেছনে কুলে নিয়ে নিজের শরীরের সঙ্গে বেঁধে রেখেছেন মা। এই ছবিতে মোটামুটি সন্তানের জন্য একজন মায়ের পরিপূর্ণ ভালোবাসা চিত্রায়িত হয়েছে।
বিকাশ খান্না তার ইন্সটাগ্রামে ছবিটি শেয়ার করেছেন, নাম দিয়েছেন ‘পৃথিবীর সবচেয়ে মূল্যবান রান্নাঘরের ছবি’ এটি। কারণ এর মত আর সুখ কোথাও নেই। আর ছবিটি ভারতের অরুণাচল প্রদেশের জিরোতে একটি রান্নাঘরের মধ্যে তুলেছেন তিনি। যেখানে আগেই বলেছি বাচ্চাকে পিঠে বেঁধে রান্না করছেন মা। আর ক্যামেরার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে বাচ্চাটি।
এদিকে ৪৭ বছর বয়সী বিকাশ খান্না (আন্তর্জাতিক শেফ) ছবিটি ভাগ করে নেয়ার সময় লিখেছেন, ‘রান্নাঘরে ৩০টা বছর কাটিয়েছি, কিন্ত আমার দেখা সবচেয়ে মূল্যবান রান্নাঘরের ছবি’ এটি। কারণ এই ছবি আমার মন জয় করেছে।
বিকাশ খান্না ছবিটি অনলাইনে পোস্ট হতে না হতে লাইক এসে ভরে যায়। কারণ মুহূর্তের মধ্যে বহু মানুষের মন জয় করেছে ছবিটি। সেখানে মন্তব্য বিভাগে একজন লিখেছেন, বাচ্চাটা কীইই খুশি। ঈশ্বর ওদের আশীর্বাদ করুন। কারো কমেন্টস ছিল এমন, একেবারে একমত এবং সব মায়েদের জন্য গ্র্যান্ড স্যালুট!
প্রসঙ্গত, নিউইয়র্কের বাসিন্দা বিকাশ খান্না প্রায়ই ইনস্টাগ্রামে তার ভ্রমণের ছবি শেয়ার করেন, যেগুলোর মধ্যে একটা বড় অংশই খাবারের সঙ্গে সম্পর্কিত। গত ফেব্রুয়ারি মাসে তিনি রাজস্থানের একটি ছাদ থেকে একটি ছবি শেয়ার করেছেন। এর আগে, বিকাশেরই তোলা কাশ্মিরের একটি ভাসমান সবজি বাজারের ছবিও ভীষণ সাড়া ফেলেছিল। তবে এবার এই ছবিটি দারুণ প্রশংসা পায় মানুষের কাছ থেকে।





Post a Comment