কেউ নিয়েছেন ২০ কোটি, কেউ ২০ লাখ

 


ODD বাংলা ডেস্ক: সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই বেড়ে চলেছে। ‘গাঙ্গুবাই’রূপী আলিয়া ভাট আবার নিজেকে সু–অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। আর ছবির ট্রেলারে কিছু ঝলকে আলিয়া বুঝিয়ে দিয়েছেন, তিনি বানসালির সঠিক নির্বাচন। এই ছবির অন্য সব চরিত্রই ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছে। এর পাশাপাশি ফাঁস হয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবির জন্য কোন তারকা কত রুপি নিয়েছেন। একনজরে তা দেখে নেওয়া যাক।


সারা ছবিতে আলিয়ার দাপট দেখা যাবে। আর হবে না-ই বা কেন, তাঁকে ঘিরেই তো সিনেমাটা। মুম্বাইয়ের অখ্যাত গলির কুখ্যাত মহিলা ডন ছিলেন গাঙ্গুবাই। মুম্বাইয়ে তখন সবার রাতে ঘুম কেড়ে নেওয়ার জন্য ‘গাঙ্গুবাই’ নামটা যথেষ্ট ছিল। ত্রাস সৃষ্টিকারী এই মহিলা ডন যৌনকর্মী হিসেবে জীবন শুরু করেছিলেন। অনেকের মতে আলিয়া তাঁর ক্যারিয়ারের সেরা কাজটি করেছেন এই ছবিতে। আর তার জন্য বড় পারিশ্রমিক হাঁকিয়েছিলেন তিনি। খবর যে আলিয়া ‘গাঙ্গুবাঈ’-এর মতো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য ২০ কোটি রুপি নিয়েছেন


‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিতে বলিউড সুপারস্টার অজয় দেবগনকে ক্যামিও হিসেবে দেখা যাবে। পর্দায় অজয়ের উপস্থিতি স্বল্প হলেও তাঁর অভিনীত চরিত্রটির গুরুত্ব অনেকখানি। বানসালির এই ছবিতে তাঁকে ‘নবাবি’ চেহারায় দেখা যাবে। অজয় এই ছবির জন্য ১১ কোটি নিয়েছেন বলে খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.